আউলিয়ায়ে নকশবন্দ আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ খান [১৮১৭-১৮৯৮ ঈ.] তাঁর প্রাথমিক জীবনে হযরত গোলাম আলী রাহিমাহুল্লাহ ভক্ত ছিলেন৷ তিনি লিখেছেন, “আমার পিতা ও বড়ো ভাই তাঁর মুরিদ ছিলেন৷ শায়খ গোলাম আলী রাহিমাহুল্লাহ আমাদের পরিবারের সবাইকে ভালোবাসতেন৷ আমার পিতাকে “আমার পুত্র” বলে সম্বোধন করতেনা” তিনি আরো বলেন, “হযরতের খানক্কায় ৫০০ জন পর্যন্ত মানুষ অবস্থান করতেন৷ তিনি সবার খাবার-দাবার জোগাড় করে দিতেন| যদিও হযরতের কোনো নির্দিষ্ট আয় ছিলো না৷ ম হতো আল্লাহ যেনো গায়েব থেকে সব যোগান দিচ্ছেনা শায়খ এতোই দয়ালু ও উদ ছিলেন যে, তিনি কখনও কাউকে প্রয়োজনীয় খাবার-দাবার ও সুযোগ-সুবিধা প্রদান করতে অস্বীকৃতি জানান নি। তারা যা-ই চাইতো তিনি তা-ই দিয়ে দিতেন হাদিয়া হিসেবে প্রাপ্ত মূল্যবান বস্তুও তিনি বিক্রি করে ফকিরদের মধ্যে বন্টন করে দিয়েছেন তিনি ৫১ 4৫১ ফকিরদের মতোই বন্ত্রাদি পরিধান করতেন এবং তাদের মতোই খাবার খেতেন” হর হও স্যার সৈয়দ আহমদ খান আরো লিখেছেন, “প্রত্যেকদিন ফযর বাদে তিনি কুরআন শরীফের ত্রিশ নং পারা পাঠ করতেন৷ এরপর তীর মুরিদদের সঙ্গে বসে মুরাক্কাবায় নিমগ্ন হতেনা ইশারাকের পর শুরু করতেন হাদিস ও তাফসিরের ওপর দারস৷ যখনই তিনি রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক উচ্চারণ করতেন, তখনই তাঁর মধ্যে আধ্যাত্মিক পরিবর্তন ঘটতো৷ উপস্থিত সবাই তা উপলব্ধি করতেন ও উপকৃত হতেন৷ তিনি রাতের বেলা ঘুমোতেন না- শুধুমাত্র কিছুক্ষণ ছাড়া৷ তিনি মুসাল্লায়ই শুয়ে যেতেন- কখনও বিছানায় যেয়ে শুতেন না৷ তাঁর কক্ষে একখানা পুরাতন গালিচা [কার্পেট] ছিলো৷ এর ওপর একখানা নলখাগড়ার তৈরি মুসাল্লা। তিনি সারা জীবন নামায-ইবাদতে এটি ব্যবহার করেছেন৷ জিকিরের সময় তাঁর মুরিদগণ তাঁকে হালকায় ঘিরে বসতেন৷ তাঁর তাওয়াক্কুল এতো উচ্চ পর্যায়ের ছিলো যে, তিনি কখনও ধনীদের কাছ থেকে কিছুই গ্রহণ করেন নি। যুগের অনেক ধনী ব্যক্তি খানক্কায় অর্থদানে আগ্রহী ছিলেন, কিন্তু তিনি কিছুতেই তাগ্রহণ করেন না” ১010816691981.015/)105/?1-25 ৩৭৭
— পৃষ্ঠা ৩৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।