Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ সুতরাং নিঃসন্দেহে শায়খ গোলাম আলী রাহিমাহুল্লাহ দীর্ঘ পনেরো বছর শায়খ মির্জা মাজহার জানে জানান রাহিমাহুল্লাহর সুহবতে থেকে তরিকতের সর্বোচ্চ মাক্কামে আরোহণ করলেন। তিনি খিলাফত লাভে ধন্য হলেন। পরবর্তীতে তিনিই মির্জা জানে জানান সাহেবের প্রধান খলিফা হিসেবে স্থলাভিষিক্ত হন৷ হযরত আবদুল্লাহ রাহিমাহুল্লাহ শুধুমাত্র নকশবন্দী তরিকার শায়খ ছিলেন না৷ কাদিরিয়া ও চিশতিয়া তরিকায়ও তিনি খিলাফতণপ্রাপ্ত শায়খ ছিলেন৷ সুতরাং সে যুগের ভারবর্ষের অনেক শায়খুল মাশাইখ হযরতের সুহবত গ্রহণ করতেন ও বিভিন্ন বাহ্যিক ও আধ্যাত্মিক বিষয়ে পরামর্শ নিতেন। কাদিরী ও চিশতি তরিকায় তাঁর শায়খ ছিলেন মির্জা মাজহার জানে জানান, তিনি ইযাজত লাভ করেন চিশতি খায়খ খাজা মুহাম্মদ আবিদ সানামী রাহিমাহুল্লাহ হতে, তিনি খিলাফত লাভ করেন শায়খ আবদুল আহাদ সিরহিন্দী রাহিমাহুল্লাহ থেকো তীর উত্তম চরিত্র মাধুর্য তিনি অত্যন্ত নরম-দিল, বিনয়ী ব্যক্তি ছিলেন। একদিন রাস্তার একটি কুকুর তীর গৃহে প্রবেশ করে৷ শায়খ আল্লাহর দরবারে মুনাজাত করলেন, “আমি কে গো প্রভু, যে আপনার বন্ধুদের কর্তৃক সুপারিশ লাভের জন্য আপনার পবিত্র দরবারে আবদার জানাবো? হে আল্লাহ্‌! আমাকে ক্ষমা করুন আপনার সৃষ্ট প্রাণীদের ওসিলায়৷ [তিনি কুকুরটিকে উদ্দেশ্য করে কথাটি বলেছিলেনা]” কু লোক তাঁর খানক্কাহ থেকে বই-পত্র চুরি করে নিয়ে যেতো এরপর কিছুদিন পর এসে এগুলো আবার তাঁরই নিকট বিক্রি করতো! তিনি [সবকিছু জেনেও] বইগুলো টাকার বনিময়ে তাদের নিকট থেকে ক্রয় করে নিতেন মানুষ তাঁকে বলতো, “হুজুর! এ বইগ্তলো তো আপনারই! এগুলোতে আপনার লাইব্রেরির নামও লেখা আছে?” তিনি এসব কথায় কান দিতেন না৷ বাস্তবে তিনি তো এ চোরদের সাহায্য করছিলেন৷ ৩৭৬

— পৃষ্ঠা ৩৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।