আউলিয়ায়ে নকশবন্দ পরিচিত হন৷ অরপদিকে তাঁর এক চাচা জন্মের পূর্বে রাসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন, তিনি বলছেন, “তার নাম রাখবে আবদুল্লাহ” সুতরাং তার অপর নাম রাখা হলো “আবদুল্লাহ্”। ৫১ তিনি অত্যন্ত প্রখর স্মরণশক্তির অধিকারী ছিলেন৷ মাত্র এক মাসে পবিত্র কুরআন হিফজ করেন৷ হযরতের পিতা তাঁকে নিজের শায়খ হযরত নাসিরুদ্দিন কাদিরী রাহিমাহুল্লাহর মুরিদ হতে চেয়েছিলেন এ উদ্দেশ্যে দিল্লীতে নিয়ে যান৷ কিন্তু সেখানে গোছার সাথে সাথেই শায়খ নাসিরুদ্দিন ইন্তিকাল করেন৷ সুতরাং শায়খ আবদুল লতিফ বললেন, বাবা গোলাম আলী! এখন তুমি যাকে ইচ্ছে তাঁর হাতে বাইআত গ্রহণ করতে পারো৷ তিনি দিল্লীতে বসবাসরত বিভিন্ন শায়খের সুহবতে যেতে লাগলেন৷ এসময় তিনি কুরআন, হাদিস, ফেকাহ ইত্যাদি শাস্ত্রে লেখাপড়াও করছিলেন৷ দীর্ঘ দু বছর পর অবশেষে হযরত মির্জা মাজহার জানে জানান রাহিমাহুল্লাহ হাতে বাইআত গ্রহণ করেন৷ তখন তাঁর বয়স ছিলো ২২ বছর৷ তবে হযরত জানে জানান রাহিমাহুল্লাহ তাঁকে কাদিরী তরিকায় মুরিদ করেন৷ একই সময় নকশবন্দী তরিকার জিকির-আজকার ও শুগল-মুরাক্বাবায় নিমগ্ন থাকারও নির্দেশ দেন৷ এর ফলে হযরত গোলাম আলী রাহিমাহুল্লাহর মনে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়৷ তিনি নিজেই বলেছেন, “নকশবন্দি তরিকায় দীক্ষা গ্রহণ করায় আমি কিছুটা বিভ্রান্ত হলাম৷ আমার মধ্যে সন্দেহ জাগলো যে, না জানি শাইখুত তরিকা হযরত গাউসুল আজম আবদুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহির রূহানী আমার ওপর নারাজ হন কী না? একদিন আমি স্বপ্নে দেখলাম, হযরত গউসুল আজম রাহিমাহুল্লাহ একটি কক্ষে উপবিষ্ট আছেন এবং পাশের আরেকটি কক্ষে উপবিষ্ট আছেন হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাহিমাহুল্লাহ আমি হযরত গউসুল আজম রাহিমাহুল্লাহকে বললাম, হযরত! আমি পাশের কক্ষে যেতে ইচ্ছুক আপনি আমাকে অনুমতি প্রদান করুন৷ তিনি আমাকে অনুমতি দিলেন। বললেন, হে গোলাম আলী! উদ্োশ্য হচ্ছে শুধুমাত্র আল্লাহ তা”আলা৷ [কোন্ তরিকায় তা অর্জন করা হবে সেটা বড়ো কথা নয়]”
— পৃষ্ঠা ৩৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।