আউলিয়ায়ে নকশবন্দ শায়খ শাহ আবদুল্লাহ ওরফে গোলাম আলী দেহলবী নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি৷ ওফাৎ- ১২৪০ হিজরি, সমাধি- খানক্লায়ে মাজহারিয়া, দিল্লী, ভারত অনেকের মতে তিনি ছিলেন হিজরি তেরো শতকের মুজাদ্দিদ৷ মুজাদিদ হচ্ছেন তিনি যিনি একজন ওলিআল্লাহ ও শতকের শুরুতে ইসলাম ধর্মের পুনর্জাগরণের দায়িত্ব নেন সুতরাং মুজাঙ্গিদদের আগমন ঘটে প্রত্যেক ইসলামী শতকের শুরুতে হযরত শাহ আবদুল্লাহ মুজান্দিদী নকশবন্দী রাহিমাহুল্লাহকে মানুষ “শাহ গোলাম আলী দেহলবী” নামেই বেশি চিনতো৷ হিজরি তেরো শতকের শুরুর দিকে তিনিই ছিলেন ভাতবর্ষের একজন সুপরিচিত সুফি শায়খ৷ তীর মুর্শিদ ছিলেন হযরত মির্জা মাজহার জানে জানান রাহমাতুল্লাহি আলাইহি সুফি শায়খ হওয়া ছাড়াও তিনি ইসলামী জ্ঞান-বিজ্ঞানে অভিজ্ঞ একজন পণ্ডিত ছিলেন৷ অনেকে তীকে যুগের কুতুব ও ক্কাইউম মনে করতেন। জন্ম ও শিক্ষ হযরত গোলাম আলী দেহলবী রাহিমাহুল্লাহ ১১৫৬ হিজরি সনে ভারতের পাঞ্জাবের পাতিয়ালা নামক স্থানে জন্মগ্রহণ করেন৷ তাঁর পিতা সাইয়্যিদ আবদুল লতিফ বাতালভী রাহিমাহুল্লাহ কাদিরিয়া তরিকার একজন উচ্চ পর্যায়ের সুফি-শায়খ ছিলেন৷ তিনি হযরত নাসিরুদ্দিন কাদিরী রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে খিলাফত লাভ করেন৷ জন্মের কিছুদিন পূর্বে শায়খ আবদুল লতিফ স্বপ্নে দেখলেন, হযরত আলী রাদিআল্লাহু আনহু হাসিমুখে তাঁর সম্মুখে উপস্থিত হয়েছেন। তিনি বললেন, “হে আবদুল লতিফ! তোমার যে সন্তানটি জন্ম লাভ করবে তার নাম রেখো “আলী” সুতরাং জন্মের পরই তাঁর নামা রাখা হয় আলী তবে পরবর্তীতে তিনি গোলাম আলী [আলীর খাদিম] হিসেবে ৩৭৪
— পৃষ্ঠা ৩৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।