আউলিয়ায়ে নকশবন্দ তাড়াতাড়ি একজন ডাক্তার প্রেরণ করলেন৷ হযরত ডাক্ত রকে দেখে বললেন, “আমার কোনো ডাক্তারের প্রয়োজন নেই৷ যে লোকটি আমাকে আঘাত করেছে আমি তাকে মাফ করে দিলাম আমি তো এভাবে মৃত্যুর কামরা করেছিলাম মহান আল্লাহর দরবারে। তিনি আমার আবদার কবুল করেছেনা” কোনো কোনো মতে তাঁকে ছুরিকাঘাত নয় বন্দুকের গুলিতে একজন শিয়া হত্যা করেছিল। তিনি এই আঘাত থেকেই দুনিয়ার মায়া ছেড়ে পবিত্র শুক্রবার দিন ইন্তিকাল করেন৷ মৃত্যুকালীন অবস্থা শাহাদাতবরণ করে প্রভুর সান্নিধ্যে চলে যান৷ ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন৷ তিনি বুধবার রাতে ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হওয়ার পর পরদিন বৃহস্পতিবার ভোরে তিনি সুরা ফাতিহা ও ইয়াসীন পাঠ করেন৷ এরপর আছরে র নামাযের পূর্ব পর্যন্ত কুরআন তিলাওয়াত করতে থাকেন৷ যুহরের সময় উপস্থিত লে ঈকদেরকে জিজ্ঞেস করলেন, “মাগরিবের কেমন সময় বাকি আছে?” একজন বললেন, “চার ঘণ্টা” তিনি বললেন, “এখনও আমার প্রভুর দরবারে উপস্থিত হবার কয়েক ঘন্টা বাকি আছে৷ আমার মোট দশ রাকাআত নামায কাযা হয়ে গেলো দেহের মধ্যে রক্ত মাথা তুলতে পারছি না” একজন খাদিম জিজ্ঞেস করলেন, “আপনার অবস্থায় কোনো ব্যক্তি কীভাবে নামায আদায় করবে?” তিনি বললেন, “ইশারায় নামায আদায় করবে কি ংবা কাযা করবো” তিনি সূর্যাস্ত পর্যন্ত খুব ধৈর্যসহ অপেক্ষা করলেন৷ সূর্যাস্ত হওয়ার কিছুক্ষণ পরই তিনি বিদায় গ্রহণ করেন৷ ইসলামী নিয়মানুযায়ী মাগরিবের সময় উপস্থিত হয়ে যাওয়ায় শুক্রবার দিন এসে গেলো৷ আল্লাহ তা'আলা তাঁর এই প্রিয় বান্দাহ এবং ওলির মাককামাতকে আরো বুলন্দ করুন৷ ৩৭৩
— পৃষ্ঠা ৩৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।