Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ ৪৬. হযরত শুল্লা জলীল রাহমাতুল্লাহি আলাইহি ৪৭. হযরত মুল্লা আবদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি ৫১ ৪৮. হযরত মুল্লা তাইমুর রাহমাতুল্লাহি আলাইহি শহীদী দরোজা লাভ একদিন তিনি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বললেন, “আমার হৃদয়ে কিছুই অবশিষ্ট নেই যার জন্য আমি প্রভুর দরবারে আবদার করবো। আমি মহাপ্রভুর নিকট যাকিছুই চেয়েছি তা-ই পেয়েছি তবে এখন আমার অন্তরে একটি মাত্র ইচ্ছা বাকি আছে৷ তাহলো, এ দুনিয়া ছেড়ে তীর সানিধ্যে চলে যাওয়া চিরদিনের জন্য। তিনি সবকিছু দান করেছেন, তবে তাঁর নিকট যাওয়ার অনুমতি এখনও দেন নি। আমি আবদার জানাচ্ছি, হে আমার প্রভু! আপনি আমাকে আজই নিয়ে যান- কাল নয়৷ তবে আমি তো তাঁর দরবারে সাধারণ অবস্থায় যেতে শঙ্কিত। আমি চাচ্ছি তাঁর নিকট জীবিতাবস্থায় চলে যেতে, যা তিনি কুরআনে উল্লেখ করেছেন৷ আর সেটা হচ্ছে শাহাদাতের দরোজা৷ হে আল্লাহ! আমাকে শহীদের মর্যাদা দান করুনা একজন শহীদ হিসেবে তোমার নিকট নিয়ে যাও” দিনটি ছিলো বুধবার ৭ই মুহাররম ১১৯৬ হিজরি [১৭৮০ ঈ.]| শায়খ মাজহার রাহিমাহুল্লাহর একজন খাদিম তাঁর কাছে এসে বললো, “আপনার দরোজায় তিন ব্যক্তি এসেছেন৷ তীরা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান।” তিনি বললেন, “তাদের আসতে দাও।” ঘরের ভেতর ঢুকার পর হযরত জানে জানান রাহিমাহুল্লাহ উঠে দাঁড়িয়ে আগন্তকদের স্বাগত জানাতে এগিয়ে আসলেন৷ একজন প্রশ্ন করলো, “আপনি কী মির্জা মাজহার জানে জানান হাবিবুল্লাহ?” তিনি জবাব দিলেন, “হা” দুজন একসাথে তৃতীয় জনকে বললো, “হা, তিনিই হচ্ছেন জানে জানান।” একব্যক্তি সাথে সাথে নিজের পকেট থেকে একটি ছুরি বের করে হযরতের পিঠে আঘাত করলো। এতে তাঁর একটি বৃর্ধ (কিডনি) ক্ষত-বিক্ষত হয়ে গেলো৷ বয়স্ক হওয়ার কারণে হযরত জানে জানান রাহিমাহুল্লাহ ছুরিকাঘাতটি সহ্য করতে পারলেন না৷ তিনি মাটিতে লুটিয়ে পড়লেন৷ তখন ফযরের নামাযের আযান পড়ে গেলো ঘাতক ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যায়৷ খবর পেয়ে পাঞ্জাবের শাসক ৩৭২

— পৃষ্ঠা ৩৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।