আউলিয়ায়ে নকশবন্দ যেরূপ মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করেছেন তা ইতিহাসে বিরল৷ এছাড়া দেশত্যাগসহ জান-মাল কুরবানী করেছেন, জিহাদের মাঠে সহাস্যে জীবন উৎসর্গ করেছেন৷ দ্বীনের জন্য তাঁদের অবদানের তুলনা নেই৷ এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের যুগকে "সর্বোত্তম যুগ' বলে আখ্যায়িত করেছেন। কুরাইশদের নির্যাতনের মাত্রা দিন দিন বেড়ে ওঠলো৷ ইতোমধ্যে হযরতের চাচা হামযা রাদিআল্লাহু আনহু ও হযরত উমর ইবনে খাত্তাব রাদিআল্লাহু আনহু ইসলাম গ্রহণ করে নয়েছেন৷ কিন্তু এরপরও কুরাইশরা থামলো না৷ যে কোন মুল্যে ইসলাম ও মুসলমানদেরকে সমূলে ধ্বংস করে দিতে তারা বদ্ধপরিকর৷ সুতরাং এই নির্যাতন থেকে কিভাবে রেহাই পাওয়া যায় তা ভেবে একদা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কিরাম রাদ্বিআল্লাহু আনহুমকে বললেন, সম্ভব হলে তোমরা আবিসিনিয়ায় ইজরত করো। সেখানে একজন হৃদয়বান বাদশাহ আছেন তিনি হকপন্থী ব্যক্তি। সে দেশে কারোর উপর অন্যায় অত্যাচার হয় না৷ যতদিন পর্যন্ত আল্লাহ তোমাদের পরিত্রাণের ব্যবস্থা না করেন ততদিন তোমরা সেখানে নিরাপদে অবস্থান করতে পারবে সুতরাং ১২ জন পুরুষ ও ২ জন মহিলা (মতান্তরে ১২ জন পুরুষ ও ৩ জন মহিলা বা ১০ জন পুরুষ ৪ জন মহিলা কিংবা ১২ জন পুরুষ এবং ৫ জন মহিলার কথাও বলা হয়েছে) আবিসিনিয়ায় প্রথম হিজরত করেনা এই দলে ছিলেন তৃতীয় খলীফা হযরত উসমান ইবনে আফফান রাদ্ধিআল্লাহু আনহু এবং তীর স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা হযরত রুকাইয়্যা রাদিআল্লাহু আনহা। হিজরতকারীদের কথা কুরাইশরা অবগত হয়ে তাঁদের পেছনে ছুটে গেল৷ উদ্দেশ্য তাদেরকে ধরে নিয়ে আসা৷ কিন্তু মুসলমানগণ সতর্কতার সাথে সমুদ্র তীর পর্যন্ত নিরাপদে পৌঁছুয়েই দু'টি নৌকা ভাড়া করে নিয়ে উপকূল এলাকা ছেড়ে সমুদ্রপথে আবিসিনিয়ার উদ্দেশ্যে যাত্রা করলেন৷ এদিকে কাফিররা সমুদ্র তীরে পৌঁছুয়ে নৌকো চলে গেছে জেনে বিফলমনোরথে ফিরে এলো৷ হাবশায় (আবিসিনিয়ায়) গিয়ে সাহাবায়ে কিরাম সেখানকার বাদশাহ নাজ্জাশীর অনুমতিক্রমে পূর্ণ নিরাপত্তার মধ্যে দ্বীন পালন করতে থাকেন৷ তবে ৩৭
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।