Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ ৫১ ৫১ টি কট বাক্কাবিল্লায় অস্তিত্বহীন হয়েছি” তিনি জিকিরের মাত্রাও খুব বেশি বাড়িয়ে দেন৷ এসময় দলে দলে লোকজন এসে তীর হাতে বাইআত গ্রহণ করতে থাকে৷ কথিত আছে, প্রত্যেক দিন অন্তত তিন হাজার মানুষ তাঁর সাথে সাক্ষাত করেন৷ এতে তিনি অনেকটা ক্লান্ত হয়ে পড়েনা অবশেষে নির্দেশ দিলেন, দৈনিক দুবার মাত্র জনসমক্ষে আসবেন। একদিন শায়খ মুল্লা নাজিম নামক তাঁর এক বিশিষ্ট মুরিদ নিজের মাকে দেখার জন্য বাড়িতে যেতে হযরতের নিকট অনুমতি চাইলেন৷ তিনি বললেন, “আমার পুত্র! যদি চাও তো যাও। তবে যখন ফিরে আসবে তখন আমি এ পৃথিবীতে না-ও থাকতে পারি” লোকজন যখন হযরতের এ কথাটি শ্রবণ করলো তখন সবাই ভীষণভাবে মর্মাহত হলো। পাঞ্জাব প্রদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ তাঁর হায়াতে তায়্যিবাহর জন্য অশ্রুতে বুক ভাসিয়ে দুআ করতে লাগলো এছাড়া হযরতের গৃহে শত শত লোক এসে তীকে একনজর দেখতে থাকো তারা কল্পনাই করতে পারে নি যে, তাদের প্রিয় শায়খ তাদেরকে ছেড়ে চলে যাবেন এরপর একদিন তিনি তাঁর খলিফা মুল্লা আবদুর রাজ্জাক রাহিমাহুল্লাহর নিকট পত্র লিখলেন, “হে আমার পুত্র! আমার বয়স আশির উপরে৷ আমার জীবনের সমাপ্তি ঘটতে যাচ্ছো তোমার দুআর সময় আমাকে স্মরণ করবে” একই ধরনের চিঠি তিনি তাঁর অন্যান্য খলিফাদের নিকটও প্রেরণ করলেন। হযরতের খুলাফাবুন্দ হযরত মির্জা মাজহার জানে জানান রাহমাতুল্লাহি আলাইহির জীবনী লেখকগণ তাঁর মোট ৪৮ জন খলিফার নাম লিপিবদ্ধ করেছেন৷ আমি লেখক ও গ্রন্থ পাঠকদের মধ্যে বরকত লাভের আশায় আমরা নিচে এই ৪৮ জনের নাম লিপিবদ্ধ করছি। ১. হযরত শাহ আবদুল্লাহ ওরফে গোলাম আলী দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি [১১৫৬- ১২৪০ হি.]| ২. হযরত সাইয়্যিদ মীর মুসলমান রাহমাতুল্লাহি আলাইহি। ৩. হযরত কাজি সানাউল্লাহ পানিপহী রাহমাতুল্লাহি আলাইহি [১৭৩১-১৮১০ ঈ.]| তাফসিরে মাজাহরীর লেখক স্বীয় গীর সাহেবের সম্মানে তারই নামানুসারে তাফসির গ্রন্থের নামকরণ করেন৷ ৩৬৯

— পৃষ্ঠা ৩৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।