আউলিয়ায়ে নকশবন্দ জানাবো ফায়সালা দিতে!” সবাই একথা শুনে অবাক হয়ে গেলো৷ তিনি গভীর শুরাক্কাবায় বসে গেলেন৷ হৃদয়ে একটি নির্দেশ অনুভব করলেন, সুরা ফাতিহা পাঠ করো! তিনি তাই করলেন৷ এরপর দেখা গেলো রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে উপস্থিত হয়ে গেছেন! তিনি ঘোষণা দিলেন, “মাজহার হাবিবুল্লাহ যা বলেছে তা-ই সঠিক, তোমরা সবাই ভুল করেছো” মূল্যবান বাণী ১. তিনি বলেন, আমি একদিন শায়খ মুহাম্মদ আবিদ রাহিমাহুল্লাহর নিকট বসা ছিলাম তিনি বললেন, “দু প্রান্তের দুটি সূর্য একত্রিত হয়েছে৷ তাদের আলো যদি এখন একত্রিত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে তাহলে সবকিছু জ্বলে-পুড়ে ছাই হয়ে যাবে!” ২. শায়খ মুহাম্মদ আফজল রাহিমাহুল্লাহ আমার থেকে বেশ বয়স্ক ছিলেন৷ এরপরও আমি যখনই তাঁর নিকট যেতাম তিনি দাঁড়িয়ে যেতেন। তিনি বলতেন, “আমি এ জন্য সম্মান প্রদর্শনার্থে দাঁড়িয়ে যাই যে, তোমার মাধ্যে তরিকতের উচু একটি সিলসিলার বিকাশ ঘটেছে” ৩. তিনি বলেন, “সমগ্র পৃথিবী ও বিশ্বজগত আমার হাতে আছে৷ আমি এতে যাকিছু আছে সবই দেখতে পাই, ঠিক সেরূপ স্পষ্টভাবে যেরূপ আমি আমার হাতকে দেখতে পাচ্ছি” 8. তিনি বলেন, “তুমি ঘদি পরহেজগারিতে উপরের দিকে আরোহণ করতে থাকো তাহলে একদিন বেলায়েতের দরোজায় পৌঁছুয়ে যাবো” ৫. তিনি বলেন, “অস্তিত্ব হচ্ছে একটি গুণ যার অধিকারী একমাত্র আল্লাহ তা,আলা৷ এ জগতটি মূলত এঁশি উপস্থিতির ছায়া মাত্র। সকল সম্ভাব্য সৃষ্টির হাক্কিক্কাত [হাক্কিকুল মুমকিনাত] হচ্ছে এশি গুণাবলী ও বৈশিষ্ট্যসমূহের ক্রিয়া” মৃত্যুর বেশ কিছুদিন পূর্ব থেকেই হযরত মাজহার জানে জানান রাহিমাহুল্লাহ খুব বেশি খোদাপ্রেমে বিভোর হয়ে পড়েন। জগতে দীর্ঘদিন জীবিত থেকে সময় নষ্ট করার চিন্তায় তিনি ভেঙ্গে পড়েন মানসিকভাবে৷ তিনি লোকজন থেকে দূরে থেকে গভীর ধ্যান মুরাক্কাবায় নিমগ্ন হন৷ তাঁকে কেউ কিছু জিজ্ঞেস করলে বলতেন, “আমি ফানাফিল্লায় ও ৩৬৮
— পৃষ্ঠা ৩৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।