Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ শায়খী! এই কালো দাগটি থাকার কারণ কী?” তিনি জবাব দিলেন, “হে আমার পুত্র! আমি তোমাকে একটি ঘটনার কথা বলছি একদিন আমার এক প্রতিবেশীর বাগান থেকে একটি পাথর কুড়িয়ে নিয়ে আমার বাগানের একটি গর্তের মুখ বন্ধ করি। আমি অবশ্য এ নিয়তও করেছিলাম, “আগামীকালই এটা প্রতিবেশীর বাগানে স্বস্থানে রেখে আসবো”। কিন্তু আমি ভুলে যাই৷ এ কারণেই আমার কাফনের মধ্যে দাগটি পড়ে গেছে” ৪. জালিম ব্যক্তির মৃত্যু: হযরত জানে জানান রাহিমাহুল্লাহ একজন দুষ্ট জালিম ব্যক্তির প্রতি খুব বেশি অসন্তুষ্ট ছিলেন৷ তার দৌরাত্ম্য মানুষ ভীষণভাবে পীড়িত ও নির্যাতিত হচ্ছিলো৷ অনেক চেষ্টা করেও লোকটিকে সংশোধনের পথে আনতে পারেন নি৷ তিনি বলেন, “একদিন আমার মধ্যে একটি কাশফ হলো। দেখলাম অতীতের সকল শায়খ উপস্থিত হয়েছেন। সবাই জালিম লোকটির প্রতি অসন্তুষ্ট হয়েছেনা” পরের দিনই এ জালিম লোকটি মৃত্যুবরণ করলো। ৫. আটক ব্যক্তির সংবাদ: একদিন হযরতের একজন মুরিদ এসে আবদার জানালো, “হযরত! আমার পাশের গ্রামের লোকজন অন্যায়ভাবে আমার ভাইকে ধরে নিয়ে বন্দী করে রেখেছে আপনি তার জন্য দু'আ করুন, সে যেনো মুক্তি পায়” তিনি বললেন, “হে আমার পুত্র! কিছুই ভাববে না৷ বাস্তবে তোমার ভাই বন্দী হয় নি। তবে সে কিছু অন্যায় কাজ করেছে৷ আগামীকাল তার নিকট থেকে একটি পত্র তোমার নিকট আসবে” সত্যিই পরের দিন এ ব্যক্তির নিকট তার ভাইয়ের প্রেরিত একটি চিঠি আসলো৷ ৬. একটি আশ্চর্য কারামত: একদিন হযরত মির্জা জানে জানান রাহিমাহুল্লাহ তার সকল মুরিদকে একত্রিক করে ঘোষণা দিলেন, “তোমাদের জন্য সুসংবাদ আছে” উপস্থিত লোকদের মধ্যে কিছু হিংসুক লোকও ছিলো। তারা হযরতের কথা শুনে বললো, “আপনি যা বলছেন তার কী প্রমাণ আছে? আমরা মনে করি না আপনার এ ঘোষণার মধ্যে কোনো সত্যতা আছে।” তিনি প্রস্তাব দিলেন, “ঠিক আছে৷ এসো, আমারা একজন বিচারক ডেকে নয়ে আসি আমার কথা ও তোমাদের কথা তাঁর সম্মুখে বলবো৷ তিনি যেটা ফায়সালা করেন সেটাই আমরা মেনে নেবো।” তারা বললো, “এর কোনো প্রয়োজন নেই৷ রোজ কিয়ামতেই আমরা বুঝতে পারবো আপনার ঘোষণা সঠিক কী না৷ তখন আল্লাহর রাসূলই হবেন বিচারক আমরা আর কাউকে বিচারক মানি না” তিনি বললেন, “রোজ কিয়ামত পর্যন্ত অপেক্ষার কোনো প্রয়োজন নেই। আল্লাহর রাসূলের নিকট এখনই আমরা আবদার ৩৬৭

— পৃষ্ঠা ৩৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।