আউলিয়ায়ে নকশবন্দ বিভিন্ন ঘটনাবলী ও কারামত হযরত মির্জা জানে জানান রাহিমাহুল্লাহর জীবনে অনেক চিত্তাকর্ষক ঘটনা ও কারামত প্রকাশ হয়েছে৷ সবগুলোর কথা এ প্রসঙ্গে বর্ণনা মোটেই সম্ভব নয়৷ তবে পাঠকদের খোরাক যোগাতে আমরা কয়েকটি বর্ণনা নিচে তুলে ধরছি ১. গায়েবি খাবার: একদা হযরত জানে জানান রাহিমাহুল্লাহ কিছু মুরিদানকে নিয়ে ভ্রমণে বের হন৷ তাঁরা সবাই পায়দল দীর্ঘ পথ পাড়ি দিচ্ছিলেন। সঙ্গে যেটুকু খাবার ছিলো তা শেষ হয়ে গেলো। মুরিদরা ক্ষুধার জ্বালায় কাতর হলেন৷ শায়খ বললেন, “এসো সবাই৷ কিছুটা বিশ্রাম নেওয়া যাকা” সকলে একটি বড়ো বৃক্ষের ছায়ায় বসে পড়লেন৷ শায়খ বললেন, তোমরা দস্তারখান বিছিয়ে দাও। মুরিদরা মুর্শিদের নির্দেশ পালন করলো। তিনি বললেন, “এবার সবাই চোখ বন্ধ করো” কিছুক্ষণ পর চোখ খুলে সবাই দেখলো দস্তারখানে মাজদার বেশ খাবার সাজানো আছে৷ ২. দুআর বরকত: উক্ত ভ্রমণকালে সবাই একটি মরুভূমিতে হাঁটিছিলেন৷ হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে গেলো৷ শুরু হলো প্রচণ্ড বেগে ঝড়, তুফান ও বৃষ্টিপাত শীতের মৌসুম হওয়ায় ভীষণ ঠাণ্ডা ও ঝড়-তুফানে কাফেলার সবাই কাঁপতে শুরু করলেন৷ সবাই বুঝতে পারলেন, আর বাঁচা যাবে না৷ মৃত্যু হাতছানি দিচ্ছে৷ হযরত জানে জানান রাহিমাহুল্লাহ বললেন, “এসো আমরা দু'আ করি” সবাই হযরতের সঙ্গে হাত উত্তোলন করলো তিনি দুআর মধ্যে বললেন, “হে আমাদের প্রভু! এটিকে আমাদের চতুর্দিকে সরিয়ে নাও কিন্তু আমাদের উপরে নয়” কী আশ্চর্য! দুআ শেষ হতেই দেখা গেলো কাফেলার উপরস্থ মেঘমালা মাইল খানের দূরে সরে গেছে। চতুর্দিকে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকলেও কাফেলা সম্পূর্ণ নিরাপদ অবস্থায় যাত্রাপথে এগুচ্ছে৷ এমনকি তাপমাত্রাও সহনীয় মাত্রায় এসে গেলো৷ ৩. কবর কাশফ: হযরত জানে জানান রাহিমাহুল্লাহ নিজেই বর্ণনা করেন: “আমি একদিন শায়খ মুহাম্মদ হাফিজ মুহসিন রাহিমাহুল্লাহর কবরের পাশে যাই৷ জিয়ারত করে মুরাক্কাবায় বসলাম৷ ধ্যানস্থ অবস্থায় পরিষ্কার দেখলাম, শায়খের দেহখানা সম্পূর্ণ অক্ষত ও তাজা আছে৷ এমনকি তাঁর কাফনও পরিষ্কার উজ্জ্বল সাদা দেখাচ্ছে৷ তবে পায়ের দিকে একটি কালো দাগ পরিলক্ষিত হলো৷ হযরত শায়খ চোখ খুললেন। আমি জিজ্ঞেস করলাম, “ইয়া ৩৬৬
— পৃষ্ঠা ৩৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।