আউলিয়ায়ে নকশবন্দ খুব দ্রুত মির্জা জানে জানান রাহিমাহুল্লাহর আধ্যাত্মিক উচ্চ মর্যাদা ও আকর্ষণ সমগ্র উপমহাদেশের মধ্যে বিস্তৃত হয়ে যায়। মানুষ দলে দলে তাঁর দরবারে উপস্থিত হয়ে বরকত লাভ করতে থাকে৷ যে যার আকাঙ্ক্ষা নিয়ে হযরতের সুহবতে এসেছে সে তাই পেয়েছে। কুতুবের স্তরে উন্নীত আগেই বলেছি উপমহাদেশ তথা মুসলিম বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়া চারটি সুফি তরিকার প্রতিটিই মির্জা সাহেবের মধ্যে একত্রিত হয়েছিল৷ সুতরাং চার তরিকার ফয়েজ বরকত তীর মাধ্যমে মানুষের অন্তরাত্মায় বিস্তার লাভ করে৷ হযরতের সুহবতে থেকে অসংখ্য মানুষ আধ্যাত্মিকভাবে উপকৃত হয়৷ তিনি প্রায়ই বলতেন: “আমি এসব তরিকার জ্ঞান ও রহস্যাবলী আয়ত্ব করেছি আমার শায়খ সাইয়্যিদ নূরা মুহাম্মদ বাদাইউনী রাহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি আমাকে ইব্রাহিমী (আ.) স্তর থেকে মুহাম্মদী (সা.) স্তরে উন্নীত করেছেন৷ ফলে আমি আল্লাহর রাসূলকে ধ্যানের মধ্যে বসে দেখতে পাই” বলাই বাহুল্য, হযরতের আধ্যাত্মিক স্তর তখন কুতুব পর্যায়ে ছিলো। তাসাওউফের ব্যাখ্যা শায়খ ও মুরিদ সম্পর্ক: শায়খ মাজহার জানে জানান রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়াবী কাজে জড়িত থেকেও আভ্যন্তরীণ ভ্রমণ তথা সুলুকের রাস্তায় অব্যাহতভাবে যাত্রা সম্ভব এর জন্য শর্ত হলো পীরের হাতে বাইআত গ্রহণ৷ মুর্শিদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থাকলে তিনি যেখানেই থাকুন না কোনো নিসবত ও যুক্ততা কখনো বিচ্ছিন্ন হবে না৷ মুর্শিদের প্রতি নির্ভরশীলতা ও আদব শুধু বাহ্যিক আচরণের নাম নয়- বরং এটা একটা বিশ্বাস যে, মুর্শিদের খিয়াল সর্বদা সালিকের ওপর বিদ্ধমান থাকে৷ সুতরাং দুরে থাকলেও তাঁর প্রতি আদব ও সম্মান রাখতে হবে ঠিক যেভাবে উপস্থিত থাকলে রাখা হয়ে থাকে৷ সালিককে শুধু জিকির করলেই চলবে না, তাকে স্বীয় পীরের সঙ্গে সর্বদা আভ্যন্তরীণভাবে যুক্ত থাকতে হবে৷ আর এটা তখনই সম্ভব যখন মুরিদ তার শায়খের প্রতি আদব, শ্রাদ্ধা ও ভালোবাসা অক্ষুণ্ন ও শক্ত করে ধরে রাখবে এ স্তরে উন্নীত সালিকের ভ্রমণপথ অনেকটা সহজ হয়ে যায়৷
— পৃষ্ঠা ৩৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।