Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ তিনি প্রথমে নক শবন্দী শায়খ হযরত সাইয়্যিদ নূর মুহাম্মদ বাদাইউনী রাহিমাহুল্লাহর হাতে বাইআত গ্রহণ করেন৷ চার বছর তীর গীরের সুহবতে থাকার পর তিনি খিলাফত লাভ করেন৷ পীর সাহেবের মৃত্যুর পরও তিনি দীর্ঘ ছয় বছর বাদাইউনে থেকে আধ্যাত্মিক সিদ্ধিলাভে নিমগ্ন থাকেন৷ অবশেষে একদিন তাঁর শায়খকে স্বপ্নে দেখলেন৷ তিনি তাঁকে বা ০০ নির্দেশ দিলেন, কোনো জীবিত শায়খের সুহবতে যেতে। ৫১ ১৫১ সুতরাং তিনি বিভিন্ন স্থানে অবস্থানরত সে যুগের নকশবন্দী শায়খদের সুহবত লাভের উদ্দেশ্যে ভ্রমণে বের হয়ে গেলেন যে কজন প্রসিদ্ধ শায়খের সুহবতে থেকে আধ্যাত্মিক সুফল লাভ করেছিলেন তাদের মধ্যে নিচে উল্লেখিত তিন জনের নাম সর্বাধিক উল্লেখযোগ্য ১. হাজি মুহাম্মদ আফজল শিয়ালকোটা রাহিমাহুল্লাহ [মূ. ১১৪৬ হি. তিনি তাঁর হাদিসের উত্তাদও ছিলেন] তিনি খাজা মুহাম্মদ সিরহিন্দী ও শায়খ আবদুল আহাদ ওয়াহদাত সিরহিন্দী রাহমাতুল্লাহি আলাইহিমার খলিফা ছিলেন৷ ২. হযরত শায়খ সাদুল্লাহ [মূ. ১১৫২] রাহিমাহুল্লাহ। তিনি ছিলেন শায়খ মুহাম্মদ সিদ্দীক সিরহিন্দী রাহিমাক্ল্লাহর খলিফা। ৩. শায়খ মুহাম্মদ আবিদ সুন্নামী [মূ. ১১৬০ হি.] রাহিমাহুল্লাহ৷ তিনি ছিলেন হযরত শায়খ আবদুল আহাদ ওয়াহদাত সিরহিন্দী রাহিমাহুল্লাহ খলিফা৷ হযরত জানে জানান রাহিমাহুল্লাহ চিশতি, কাদিরী ও সুহরাওয়ার্দি শায়খদের সুহবতে থেকেও আধ্যাত্িক ফায়দা হসিল করেন। উদ্দুকৰিতা রচনা ছোট থেকেই হযরত মাজহার জানে জানানের মধ্যে কবিতা রচনার প্রবল আগ্রহ প্রকাশ পায়৷ তখনকার দিনে উর্দু ভাষার চা শুরু হয় সমগ্র ভারতব্যাগী। সুতরাং তিনি উদ্দুতে কবিতা রচনা করেন৷ কবিতার পাশাপাশি তিনি অনেক পত্রাদি ও প্রবন্ধ রচনা করেন সুফিতত্তের ওপর।

— পৃষ্ঠা ৩৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।