Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ শায়খ মির্জা মাজহার জানে জানান শহীদ রাহমাতুল্লাহি আলাইহি ওফাৎ- ১১৯৫ হিজরি, সমাধি- খানক্লায়ে মাজহারিয়া, দিল্লী, ভারতা তীর পূর্ণ নাম ছিলো, হযরত শাহ শামসুদ্দিন মাহবুব হাবিবুল্লাহ মির্জা মীর মাজহার জানে জানান রাহমাতুল্লাহি আলাইহি৷ তবে তিনি মির্জা মাজহার জানে জানান নামেই সর্বাধিক সুপরচিতি। তিনি ছিলেন দিল্লীর নকশবন্দী সুফিদের অন্যতম৷ উর্দু ভাষার চারজন বিশিষ্ট কবিদের মধ্যে তিনি ছিলেন শীর্ষস্থানীয়।% তাঁর একটি উপাধি ছিলো “সুনি তারাশ' [সুন্নাতের অনুসারী সৃষ্টিকারী] সুতরাং বুঝাই যাচ্ছে তিনি কী পর্যায়ের সুন্নাতের অনুসারী ছিলেন৷ তাঁরই নামানুসারে “নকশবন্দিয়া মাজহারিয়া শামসিয়া” উপশাখার আবির্ভাব ঘটে। জন্ম, শিক্ষা ও প্রাথমিক জীবন হযরত মির্জা মাজহার জানে জানান শহীদ রাহিমাহুল্লাহ ১১ রামাদ্বান ১১১১ হিজরি [মতান্তরে: ১১১৩ হি. ১৬৯৯/১৭০১ ঈ.] সনে পাঞ্জাবের মালওয়ার কালাবাগ নামক স্থানে জন্মগ্রহণ করেন৷ তীর পূর্বপুরুষ ছিলেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিআল্লাহু আনহু। তাঁর পিতার নাম ছিলো মির্জা জান তিনি সন্ত্রাট আওরঙ্গজেবের সেনাবাহিনীর উচ্চপদস্থ সদস্য ছিলেন৷ সে যুগে একটি এঁতিহ্য ছিলো, সৈন্য-সামন্তের উচ্চপদস্থ কর্মচারীদের সান্তানাদির নাম রাখতেন স্বয়ং সম্্াট৷ তাই জন্মের পর আওরঙ্গজেবের নিকট মির্জা জান তীর সুদর্শন পুত্রকে নিয়ে আসলেন আওরঙ্গজেব বললেন: “একটি পুত্রসন্তান হচ্ছে তার পিতার আত্মা। যেহেতু তার পিতার নাম হচ্ছে মির্জা জান, তাই তার নাম হবে জান-ই-জানান।” হযরত মিজ্জা জানে জানানের প্রাথমিক শিক্ষক ছিলেন হাজী আফজল শিয়ালকোটি [হাদিস] ও হাফিজ আবদুর রশীদ দেহলবী [কুরআন]| ইলমে শরীয়তের শিক্ষা সমাপ্তি করেই তিনি ইলমে তাসাওউফ তথা সুলুকের রাস্তায় পাড়ি জমাতে আগ্রহী হয়ে ওঠেন 4 অন্য তিনজন হচ্ছেন সাওদা, মীর তাক্কি মীর ও খাজা মীর দারদ। ৩৬২

— পৃষ্ঠা ৩৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।