আউলিয়ায়ে নকশবন্দ আনহু, আৰু ফুকায়হা রাদিআল্লাহু আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিআল্লাহু আনহু ও তাঁর মাতা সুমাইয়া রা্ভিআল্লাহ্ু আনহু, পিতা ইয়াসির রাদ্বিআল্লাহু আনহু এবং ভ্রাতা আব্দুল্লাহ রাদিআল্লাহু আনহু, লাবীবা রাদিআল্লাহু আনহা, যিন্নীরা বা যানবারা রূমিয়্যা রাদিআল্লাহু আনহা, উম্মু উবায়স বো 'উনায়স) রাদ্বিআল্লাহু আনহা, আন-নাহদিয়্যা ও তাঁর কন্যা রাদিআল্লাহু আনহা, বিলাল রাদ্বিআল্লাহু আনহু এর মাতা হামামা রাদিআল্লাহু আনহা প্রমুখ সাহাবী/সাহাবিয়া কুরাইশদের এমন নির্যাতনের শিকার হয়েছিলেন যে তাঁদের উপর দৈহিক অত্যাচারের ঘটনাবলী শ্রবণ করলে গী শিউরে ওঠে৷ কিন্তু তাঁদের মধ্যে যে ঈমানের নূর প্রজ্বলিত হয়েছিল তা কখনো নিভে যায় নি। এদের কেউ কেউ নির্যাতনের ফলে শহীদও হয়েছেন৷ মহিলা সাহাবী হযরত সুমাইয়া রাদিআল্লাহু আনহা হচ্ছেন ইসলামের প্রথম শহীদ৷ নরাধম আবু জাহিল তাঁকে বর্শার আঘাতে হত্যা করে৷ এছাড়া তাঁর স্বামী ইয়াসির রাদিআল্লাহু আনহু নির্যাতনের ফলে শহীদ হোন৷ সুতরাং পুরুষদের মধ্যে তিনি হলেন প্রথম শহীদ। শুধু তাই নয়, এই দম্পতি শহীদী দরোজা লাভ করার পর তাঁদের আদুরে সন্তান হযরত খাববাৰ ইবনে ইয়াসির রাদিআল্লাহু আনহু কুরাইশদের চরম দৈহিক নির্যাতনের শিকার হোন৷ একদা আরেক সাহাবী তাঁকে শুধুমাত্র একটি পাজামা পরিহিত অবস্থায় দেখলেন৷ লক্ষ্য করলেন, তাঁর পিঠে প্রচুর দাগ। তিনি জিজ্ঞেস করলেন, এগুলো কিসের দাগ? খাববাব রাদিআল্লাহু আনহু জবাব দিলেন, কুরাইশগণ মক্কার কঙ্করময় মরুভূমিতে আমাকে যে শাস্তি দিত এগুলো তারই চিহ্ছ৷ এই পরিবারের উপর এমন অমানবিক নির্যাতন স্বয়ং নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নীরবে সহ্য করতে হয়েছিল৷ তিনি একদা এই নৃশংসতা স্বচক্ষে অবলোকন করে পরিবারকে সান্তনা দিয়ে বলেছিলেন: "হে আম্মার ইবনে ইয়াসিরের পরিবার! সুসংবাদ গ্রহণ করো৷ তোমাদের ঠিকানা জান্নাত" [বাইহাকী]| হযরত বিলাল রাদ্বিআল্লাহু আনহুর ঘটনা সবার জানা কিন্তু ঈমানের কী বিরাট শক্তি! নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখে এসব মহাত্মন সাহাবীরা ঈমানের নূরে নূরান্বিত হয়েছিলেন৷ এ কারণেই তীদের ঈমান হলো কিয়ামত পর্যন্ত আগত যাবতীয় মুসলমানের ঈমানের তুলনায় বহু বহু গুণ বেশী৷ তাঁদের তুলনা নেই৷ এরা ঈমানের জন্য ৩৬
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।