Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ একটি কারামত একদা তাত্তার শাসক ও কাজি উভয়ে মিলে অতিরিক্ত মুনাফার লোভে বিরাট মাত্রার গম মওজুদ করে রাখেন৷ ক্রমে মানুষের মধ্যে অসন্তোষ দেখা দেয়৷ আর গরীবরা গমের দাম অত্যধিক হওয়ায় ক্রয় করে খাবার গ্রহণে হিমশিম খেতে লাগলো স্ত্রী-পুত্রাদি অনাহারে- অর্ধাহারে দিন কাটাচ্ছিলো সবাই মিলে শাসকের নিকট যেয়ে অভিযোগ তুললো৷ কিন্তু তিনি তাদের কথায় কান দিলেন না- কারণ, এ ষড়যন্ত্রের মধ্যে তিনি নিজেও জড়িত ছিলেন৷ অবশেষে মানুষ নিরুপায় হয়ে চলে আসলো হযরত মাখদুম আদম তাত্তাবী রাহিমাহুল্লাহ্‌র খানকায়। তাঁরা হযরতের নিকট সবকিছু খুলে বললো। হযরত মাখদুম আদম রাহিমাহুল্লাহ এ ব্যাপারে আশু সমাধানের অনুরোধ জানিয়ে সাথে সাথে শাসকের নিকট পত্র লিখলেন। কিন্তু কোনো ফল হলো না৷ হযরত তাত্তাবী মর্মাহত হলেন৷ তিনি সবাইকে ডেকে বললেন, “লোকসকল! আপনারা আজ রাতটি কোনোমতে কাটিয়ে দেন৷ আগামীকাল সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ!” সবাই ভাবলো, তা কী করে সম্ভব? তবে তারা হযরত মাখদুম সাহেবের আধ্যাত্মিক শক্তির ব্যাপারে অবগত ছিলো রাতের বেলা শাসক ও কাজি উভয়ের প্রত্রাব পায়খানা বন্ধ হয়ে গেলো! পেট ফুলে তারা অসুস্থ হয়ে পড়লো! ডাক্তারকে আনা হলো৷ কিন্তু শহরের কোনো ডাক্তারই রোগ ধরতে পারলো না সুতরাং সারারাত তারা উভয়ে পেটের ব্যথায় চিৎকার দিলো ভোরে ওঠেই উভয়ে ছুটে গেলো হযরত মাখদুম আদম সাহেবের দরবারে। তিনি বললেন, “তোমরা মানুষের জন্য গোদাম খুলে দিলেই সব ঠিক হয়ে যাবে” তারা তা-ই করলো। সবাই ছুটে গিয়ে যার যতটুকু গমের প্রয়োজন নিয়ে আসলো এদিকে শাসক ও কাজির প্রসাব-পায়খানা পুনরায় স্বাভাবিক হলো৷

— পৃষ্ঠা ৩৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।