Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ আদম থেকে আদু তাত্তায় বাস করতেন আরেক সুফি দরবেশ যার নাম ছিলো মাখদুম আদম ইবনে ইসহাক রাহিমাহুল্লাহা৷ একদিন হযরত মাখদুম আদম নকশবন্দী রাহিমাহুল্লাহ তাঁর সাথে সাক্ষাৎ করে বললেন, “আমার নাম পরিবর্তন করে “আদু* রাখলে কেমন হয়? মানুষ তখন কোন শায়খকে সম্বোধন করছে তা স্পষ্ট হবো” এর পর থেকেই তিনি “মাখদুম আদু” নামে পরিচিত হন৷ মাকতুবাতে পত্র সংকলন সে যুগে পত্রযোগাযোগ ছিলো সর্বাধিক উত্তম যোগাযোগ ব্যবস্থা হযরত আদম তাত্তাবী রাহিমাহুল্লাহ প্রায়ই তীর মুর্শিদ হযরত মা*সুম রাহিমাহুল্লাহর নিকট পত্র লিখতেন৷ মুর্শিদও তাঁর এ প্রিয় শাগরিদ ও খলিফার নিকট পত্রের উত্তর প্রেরণ করতেন। পরবর্তীতে হযরত মা"সুম রাহিমাহুল্লাহর বিখ্যাত “মাকতুবাত" গ্রন্থে তাঁর খলিফা তাত্তাবী সাহেবের প্রতি লিখিত চারখানা পত্র স্থান পেয়েছে। হিজরি ১০৭৯ সনে খাজা মুহাম্মদ মাসুম সিরহিন্দী রাহিমাহুল্লাহ ইন্তিকাল করেন৷ এ সংবাদে স্বভাবতই হযরত তাত্তাৰী রাহিমাহুল্লাহ ভীষণভাবে মর্মাহত হন৷ তিনি সিরহিন্দে যেয়ে ভক্তিভরে স্বীয় গীরের কবর জিয়ারত করেন৷ এরপর মা*সুম রাহিমাহুল্লাহর পুত্র ও খলিফা শায়খ সাইফুদ্দিন সিরহিন্দী রাহিমাহুল্লাহর খিদমতে প্রায় চার বছর অতিবাহিত করেন৷ তিনি জিকির-মুরাক্কাবার মাধ্যমে আরও উন্নত আধ্যাত্মিক স্তরে উপনিত হন৷ হযরত সাইফুদ্দিন রাহিমাহুল্লাহও অবশেষে তকে খিলাফত প্রদান করেন৷ এরপর হযরত তাত্তাবী রাহিমাল্ল্লাহ স্বীয় জন্মস্থান সিন্ধু প্রদেশের তাত্তায় ফিরে এসে বাকি জীবন খানক্কায় অবস্থায় করেছেন৷ নকশবন্দি তরিকায় তিনি অসংখ্য মানুষকে সুলুকের রাস্তায় ধাবিত করে দ্বীনের খিদমত করেন৷

— পৃষ্ঠা ৩৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।