Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ খিলাফত লাভ মুরিদ হয়ে হযরত মা”সুমের খিদমাতে আদম তাত্তাবী সাহেব দীর্ঘ ৭ বছর কাটিয়ে দেন এসময় তিনি জিকির-মুরাক্কাবা ধ্যান-ফিকির ইত্যাদি আমলের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতেন৷ তান্তা থেকে তাঁর আত্মীয়-স্বজনরা মাঝে মধ্যে পত্রাদি লিখতেন৷ কিন্তু আদম সাহেব ওগুলো খাম থেকেই খুলতেন না৷ তিনি ভীত ছিলেন যে, পত্রের মধ্যে যা আছে তা পাঠের ফলে তার আধ্যাত্মিক সাধনায় বাঁধার সৃষ্টি হবে৷ সাত বছর পূর্ণ হওয়ার পর একদিন হযরত মাসুম সিরহিন্দী রাহিমাহুল্লাহ হযরত তাত্তাবীকে ডেকে এনে বললেন, “হে আদম! তোমাকে আল্লাহ তা,আলা আধ্যাত্মিক উচ্চ মাক্কামে অধিষ্ঠিত করেছেন৷ তুমি এখন থেকে খিলাফতের দায়িত্ব পেলো” এরপর তিনি বললেন, “তোমার দেশে ফিরে যেয়ে তাসওউফের খিদমতে লেগে যাও।” প্রথমে মাখদুম আদম অনুরোধ জানালেন, “হযরত! সিন্ধুতে তরিকতের পীর-মুর্শিদ অনেক আছেন আমার কাছ থেকে মানুষের আর কী শেখার আছে? আমি বরং আপনার খিদমতে থাকতেই অধিক আগ্রহী” ইমাম সাহেব জবাব দিলেন, “যদিও সেখানে অন্যান্য তরিকায় গীর-মুরিদীর চর্চা পরিপূর্ণ থেকে থাকে, তথাপি আমাদের নকশবন্দি তরিকার প্রসার ওখানে ঘটাতে হবে| মানুষকে এ তরিকার ফয়েজ-বরকত থেকে বঞ্চিত রাখা উচিৎ হবে না৷” সুতরাং মুর্শিদের নির্দেশে আদম তাত্তাবী সাহেব সিন্ধুতে ফিরে গেলেন। কিছুদিনের মধ্যেই সেখানে একটি খানকাহ প্রতিষ্ঠা করে নকশবন্দী তরিকায় ইলমে তাসাওউফের খিদমতে লেগে যান৷ হযরত তাত্তাৰী রাহিমাহুল্লাহ ১০৭৭ হিজরি সনের দিকে সিন্ধুতে এসে খানক্কাহ প্রতিষ্ঠা করেছিলেন৷ খুব শীঘ্বই লোকজন দূর-দূরান্ত ও আশপাশ এলাকা থেকে তাঁর খানক্কায় এসে জড়োত হতে লাগলেন| ধনী, গরীব, শিক্ষিত, অশিক্ষিত ইত্যাদি সব স্তর ও পেশার লোকজন এসে তাঁর হাতে বাইআত গ্রহণ করেন৷ মানুষ তাঁকে খুব বেশি শ্রদ্ধা করতো রাস্তায় হাঁটার সময় লোকজন তাঁর সম্মানে দাঁড়িয়ে যেতো এমনকি অনেকে নিজের গায়ের চাদর তাঁর পদতলে বিছিয়ে দিতো। ৩৫৭

— পৃষ্ঠা ৩৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।