আউলিয়ায়ে নকশবন্দ সিরহিন্দে তখন অবস্থান করছিলেন হযরত ইমাম মুহাম্মাদ মা”সুম ফারুকী রাহিমাহুল্লাহ ইমাম সাহেব আদম সাহেবের ইলম ও প্রজ্ঞায় অনুপ্রাণিত হন৷ তিনি তাঁকে অনুরোধ জানালেন, “এখানে অবস্থান করে আপনি আমার পুব্রদের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করুনা” তিনি এ অনুরোধ রক্ষা করলেন৷ সুতরাং দিল্লীতে না যেয়ে হযরত আদম তাত্তাবী সিরহিন্দেই হযরত মা*সুম রাহিমাহুল্লাহ সুহবতে থেকে গেলেন৷ এটা ছিলো ১০৭০ ইজরি সনের কথা৷ দিল্লীর সিংহাসনে আওরঙ্গজেব আরোহণ করেন এর এক বছর পূর্বে তথা ১০৬৯ হিজরি৷ বেশ কিছুদিন চলে গেলো৷ আদম তাত্তাবী সাহেব লক্ষ করলেন, বেশ কিছু আলিম ও সাধারণ মানুষ হযরত মা"সুম ফারুকী রাহিমাহুল্লাহর দরবারে এসে আধ্যাত্মিক ফায়দা হাসিল করে যাচ্ছেন। তিনি প্রাথমিক দিনগুলোতে এদিকে তেমন খিয়াল করেন নি। কারণ, তিনি ভাবতেন, নিজেই তো উচ্চ পর্যায়ের একজন আলিম৷ কুরআন, ইলমে হাদিস, ইলমে ফিকাহ ইত্যাদি বিষয়ে পারদর্শী। সুতরাং তাসাওউফের রাস্তায় পাড়ি জমানোর প্রয়োজন কী? একদিন হযরত আদম রাহিমাহুল্লাহ স্বয়ং মা"সুম রাহিমাহুল্লাহকে পবিত্র কুরআনের কয়েকটি আয়াত সম্পর্কে ব্যাখ্যা জানতে চাইলেন। আয়াতগুলো হচ্ছে: 155803৮1045 ৩328৬০173 ৩১৩৩১৬ 1১5০৩ -কসম বঞ্জাবায়ুর। অতঃপর বোঝা বহনকারী মেঘের অতঃপর মৃদু চলমান জলযানের, অতঃপর কর্ম বর্ণণাকারী ফেরেশতাগণের৷ [৫১:১-৪] ইমাম মা”সুম রাহিমাহুল্লাহ উক্ত আয়াতমালার সঙ্গে আধ্যাত্মিক গোপন রহস্যাবলীর ব্যাখ্যা শুরু করলেন একই সময় তিনি প্রশ্নকারীর হৃদয়ের মধ্যে আধ্যাত্মিক তাওয়াজ্জুহ দিতে থাকেন৷ হযরত তাত্তাবী রাহিমাহুল্লাহ আধ্যাত্মিক শক্তির প্রভাবে জ্ঞান হারিয়ে ফেললেন হুশ ফিরে আসার পর তিনি হযরত মা”সুম রাহিমাহুল্লাহ পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন তিনি বললেন, “হযরত! আমি তো আসল জ্ঞান থেকে এতোকাল যাবৎ গাফিল ছিলাম৷ অনুগ্রহ করে এ অধমকে মুরিদ করে আপনার খাদিম হওয়ার সুযোগ দিনা” ৩৫৬
— পৃষ্ঠা ৩৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।