আউলিয়ায়ে নকশবন্দ খাজা মাখদুম আদম তান্তাবী সিন্ধী রাহমাতুল্লাহি আলাইহি! ওফাৎ- ১১৩৫ হিজরি, প্রথম দিকে, সমাধি- মাকলি, তাত্া, সিন্ধু প্রদেশ। হযরত খাজা মাখদুম আদম তাত্তাবী সিন্ধী নকশবন্দী মুজান্দিদী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন প্রথম নক শবন্দী মুজান্দিদী সুফি শায়খ যাঁর মাধ্যমে সিন্ধু প্রদেশে এ তরিকার বিকাশ ঘটে। তাঁর পূর্বে উল্লেখযোগ্য কোনো নকশবন্দী শায়খ সেখানে যান নি। তবে ইতোমধ্যে সেখানে উপমহাদেশের অপর তিনটি প্রসিদ্ধ তরিকা তথা চিশতি, কাদিরী ও সুহরাওয়ার্দি তরিকার প্রসার ঘটেছিল। সিন্ধু প্রদেশে “মাখদুম” শব্দটি উপনিবেশিক সময়ের পূর্ব থেকেই মুসলিম আলিমদের ক্ষেত্রে সম্মানের উপাধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিলো। ঠিক যেরূপ আজো “মাওলানা”, “আল্লামা” ইত্যাদি শব্দ ব্যবহৃত হয়ে থাকো মাখদুম আদম রাহিমাহুল্লাহ সিন্ধুর তাত্তা নামক জনপদে একজন মুসলিম আলিম হিসেবে বসবাস করতেন৷ তীর পূর্বপুরুষ ছিলেন হযরত আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহা পারিবারিক নসবনামা হযরত তাত্তাবী রাহিমাহুল্লাহর পূর্বপুরুষদের তালিকা [নসবনামা] নিম্নে তুলে ধরা হলো৷ মাখদুম আদম, পিতা মাখদুম আবদুল আহাদ, পিতা আবদুর রাহমান, পিতা আবদুল বাকি, পিতা মুহাম্মদ, পিতা আহমদ, পিতা আদম, পিতা আবদুল হাদি, পিতা মুহসিন, পিতা আলী, পিতা মুহাম্মদ, পিতা আবদুল খালিক, পিতা মুহাম্মদ, পিতা আবদুল হাদি। ইমাম মাসুম ফারুকী রাহিমাহুল্লাহর সুহবতে হযরত মাখদুম আদম রাহিমাহুল্লাহ একজন সুলেখক ছিলেন৷ তিনি তাত্তায় উত্তাদ হিসেবে কর্মরত ছিলেন৷ তিনি একবার শুনলেন, মোগল সম্রাট আওরঙ্গজেব আলমগীর মুসলিম আলিমদের প্রতি সম্মানপ্রদর্শন করেন ও তাঁদের দ্বারা দ্বীনি খিদমাত আঞ্জাম দিতে আগ্রহী৷ এ খবর জেনে সম্রাটের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তিনি দিল্লীর পথে পাড়ি জমান৷ যাত্রাপথে সিরহিন্দে যাত্রাবিরতি করলেন৷
— পৃষ্ঠা ৩৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।