Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ বিখ্যাত সুফি-দরবেশ শায়খ মি্জা মাজহার জানে জানান রাহিমাহুল্লাহ হযরত নূর মুহাম্মদ রাহিমাহুল্লাহর একজন খলিফা ছিলেন৷ তিনি প্রায়ই বলতেন, “হযরত সাইয়্যিদ সাহেবের কাশফ এতোই শক্তিশালী ছিলো যে, কোনো কোনো সময় আমরা যা স্বচক্ষে দেখতে পারতাম না, তিনি তা তাঁর আধ্যাত্মিক চোখে দেখে ফেলতেন৷” ধর্মানুরাগ ও খোদাভীতি পরহেজগ্ারী ও তাকুওয়ার ক্ষেত্রে হযরত নূর মুহাম্মদ রাহিমাহুল্লাহর মতো অপর কেউ সে যুগে জীবিত ছিলেন কী না সন্দেহ আছে৷ তিনি কোনো সময়ই ধনীদের পরিবেশিত খাবার গ্রহণ করেন নি৷ কারোর নিকট থেকে কোনো বই-পুস্তক ধার করে আনার পর তিনদিন যাবৎ অপেক্ষা শেষে পাঠ করা শুরু করতেন এর কারণ হিসেবে বলতেন, বই- পুস্তকও তিনদিন পর্যন্ত অপবিত্র থাকতে পারে৷ ফয়েজ ও বরকত হযরত খাজা নূর মুহাম্মদ বাদাইউনী রাহিমাহুল্লাহর ফয়েজ ও বরকত থেকে আজো লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন বর্ণিত আছে, তাবলীগ জামাআতের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ ইলইয়াস কান্ধলবী রাহমাতুল্লাহি আলাইহি প্রায়ই নূর মুহাম্মদ বাদাইউনী রাহিমাহুল্লাহর কবরপাশে যেয়ে ধ্যান-মুরাক্কাবা করতেন৷ এতে তিনি আধ্যাত্মিকভাবে উপকৃত হন৷ ইন্তিকাল খাজা নূর মুহাম্মদ বাদাইউনী রাহমাতুল্লাহি আলাইহি তাঁর অসংখ্য ভক্ত-মুরিদান ও আশিকীনদের শোকের সাগরে ভাসিয়ে ১১ জিলকদ ১১৩৫ হিজরি সনে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন৷ ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন তিনি দিল্লীতে চিশতি শাইখুল মাশাইখ হযরত খাজা নিযাখুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহির সমাধির নিকটে সমাহিত আছেন৷ আল্লাহ তাআলা তাঁর এই মহান ওলির রহস্যাবলী সংরক্ষণ করুন এবং তীর মাক্কামাত আরো উন্নীত করুন৷

— পৃষ্ঠা ৩৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।