Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ কাশফওয়ালা ওলি কাশফ, কারামত ও ইলহাম অধিকাংশ ওলিআল্লাহর মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে৷ যদিও এগুলো প্রকাশ পাওয়া বেলায়েতের কোনো শর্ত নয়৷ তবে আল্লাহ তাআলা সময় সময় ওলিদের মাধ্যমে এগুলোর প্রকাশ-বিকাশ ঘটান। কেনো? এ প্রশ্নের সঠিক জবাব আমাদের কাছে নেই৷ অসীম জ্ঞানবান ও প্রজ্ঞাবান মহান প্রভু আল্লাহ তা,আলাই তা ভালো জানেন৷ তবে দেখা গেছে, অনেক সময় কাশফ, কারামত ও ইলহামী জ্ঞানকে ওলিরা মানুষের ইসলাহের ওয়াসিলা হিসেবে কাজে লাগিয়েছেন। আর এটা অবশ্যই আল্লাহর হুকুমে হয়ে থাকে। যাক, হযরত সাইয়্যিদ নূর মুহাম্মদ বাদাইউনী রাহিমাহুল্লাহ একজন কাশফওয়ালা ওলিআল্লাহ ছিলেন৷ তিনি অতি সহজে তাঁর মুরিদানের আধ্যাত্মিক অবস্থা অনুধাবন করতে পারতেন আধ্যাত্মিক রাস্তার ভ্রমণপথে সালিকের হৃদয় পাপ হেতু অন্ধকার হয়ে যায়৷ আবার পাপমুক্ত থাকলে আলোকিত হয়ে ওঠে৷ কাশফের মাধ্যমে নূর মুহাম্মদ রাহিমাহুল্লাহ জানতে পারতেন তীর মুরিদ কোন্‌ আমল করেছে৷ কয়েকটি ঘটনা দ্বারা বিষয়টি স্পষ্ট হবে৷ একদিন তাঁর এক মুরিদ বাদিউনে তাঁর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে যাত্রা করলেন৷ পথিমধ্যে এক সুন্দরী নারীর প্রতি তার চোখ পড়লো মহিলার সৌন্দর্যে তিনি মোহিত হয়ে প্রথম দৃষ্টির পরও পুনরায় তাকালেন৷ এরপর মুর্শিদের সুহবতে আসলেন হযরত বাদাইউনী রাহিমাহুল্লাহ তাকে বললেন, “ওহে! তুমি তো জিনার অন্ধকার দ্বারা পর্দাবৃত হয়ে পড়েছো! তুমি একজন নন-মাহরাম মহিলার দিকে স্বেচ্ছায় তাকিয়েছো।” মুরিদ তাঁর অপরাধ অকপটে স্বীকার করে তাওবাহ করে নিলেন৷ একদিন তাঁর একজন খাদিম বাইরে কোথাও গিয়েছিলেন। সেখানে সাক্ষাৎ ঘটলো একজন মদপানে নেশাগ্রস্থ লোকের সঙ্গে খাদিম ফিরে আসার পর শায়খ তাঁকে বললেন, “আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে এলকাহলের অন্ধকার! তুমি কী কোনো মদ্যপায়ীর সঙ্গে সাক্ষাৎ করেছো?” খাদিম হ্যাসুচক জবাব দিলেন এরপর তিনি বললেন, “মনে রেখো, ফাসিক লোকজন নিসবতকে ক্ষতিগ্রস্ত করো” ৩৫৩

— পৃষ্ঠা ৩৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।