Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ শায়খ সায়্যিদ নূর মুহাম্মদ বাদাইউনী রাহমাতুল্লাহি আলাইহি ওফাৎ- ১১৩৫ হিজরি, সমাধি- দিল্লী [খাজা নিযামুদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহর সমাধিপাশে], ভারতা তিনি ছিলেন নকশবন্দি তরিকার একজন উজ্জ্বল নক্ষত্র৷ তিনি দিল্লীতে জন্মগ্রহণ করেন এবং এখানেই জীবনের অধিকাংশ সময় কাটান৷ আওলাদে রাসূল হিসেবে পরিচিত এই শায়খ মাত্র আঠারো বছর বয়সের মধ্যেই ইলমে শরীয়াহ তথা বাহ্যিক ইসলামী জ্ঞানার্জনে সক্ষম হন৷ তীর উত্তাদ ছিলেন মুহাম্মদ শরীফ [মূ. ১১২৪]। আধ্যাত্িক জ্ঞানের সন্ধানে বাহ্যিক জ্ঞান ও আত্মিক জ্ঞান দুটি ভিন্ন বিষয় প্রথমটিকে বলা হয় কিতাবী জ্ঞান ও দ্বিতীয়টি তরিকতের রাস্তায় ভ্রমণের মাধ্যমে আধ্যাত্মিক উন্নয়নের জ্ঞান৷ দ্বিতীয়টিকে জ্ঞান না বলে মাশরিফাত লাভের শুরসমূহ বলাই হবে অধিক সঠিক৷ হযরত সায়্যিদ নূর মুহাম্মদ বাদাইউনী রাহিমাহুল্লাহ শরীয়তের জ্ঞান ও বাহ্যিক আমল দ্বারাই আধ্যাত্মিকভাবে সন্তুষ্ট হতে পারেন নি। তিনি সুলুকের পথে পাড়ি জমাতে উদগ্রীব হয়ে ওঠেন৷ তাঁর সময় সিরহিন্দের শায়খ মুহাম্মদ সাইফুছিন রাহিমাুল্লাহ যুগশ্রেষ্ঠ নকশবন্দি ওলিআল্লাহ ছিলেন৷ সুতরাং তিনি তীরই সুহবত লাভের আশায় সিরহিন্দে চলে যান। শায়খ সাইফুদ্িন সিরহিন্দী রাহিমাহুল্লাহ মুরীদ হয়ে নুর মুহাম্মদ রাহিমাহুল্লাহ তরিকতের প্রাথমিক সবক সমাপ্ত করেন৷ এরপর রিয়াজত-মুজাহাদা-মুরাক্কাবার স্তর অতিক্রম করে উন্নত মাঞ্কামে অধিষ্ঠিত হন৷ শায়খ সাইফুদিন রাহিমাহুল্লাহ তাঁকে নকশবন্দি তরিকার খিলাফত প্রদান করেন৷ তবে তাঁর মুর্শিদ এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার ফলে অপর কারোর সুহবতে যেতে তিনি প্রয়োজন বোধ করলেন৷ সুতরাং নকশবন্দি তরিকার তখনকার আরেক শায়খ হাফিজ মুহাম্মদ মুহসিন দেহলভী রাহিমাহুল্লাহর সুহবতে চলে গেলেন৷ হাফিজ সাহেব ছিলেন শায়খ আবদুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির নাতি। এখানে থাকাবস্থায় তিনি কঠোর রিয়াজত-ুরাক্কাবায় নিমগ্ন হন৷ কথিত আছে, অধিক বেশি মুরাক্কাবা হেতু হযরতের পিঠ বাঁকা হেয়ে গিয়েছিল৷ ৩৫২

— পৃষ্ঠা ৩৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।