Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ ইন্তিকাল সবাইকে যে একদিন মায়াবী এ দুনিয়া ছেড়ে যেতে হবে, তা আমরা কেউই অনবগত নই তবে গাফিলতির কারণে এ কথাটি অনেকেই ভুলে যাই আল্লাহর ওলিদের ব্যাপার কিন্তু ভিন্ন৷ তারা এক মুহুর্তের জন্যই মৃত্যুর কথা ভুলেন না৷ কীভাবে ভুলবেন? আল্লাহর জিকির ও প্রেমে যাঁরা প্রতি মুহূর্ত আত্মহারা তাঁরা তো দুনিয়ার আকর্ষণ থেকে মুক্তা আখিরাতের চিরন্তন জিন্দেগীর দিকে পাড়ি জমাতে সদাউদগ্্রীব৷ আল্লাহর বিশিষ্ট ওলি খাজা মুহাম্মদ সাইফুদ্দিন সিরহিন্দী রাহমাতুল্লাহি আলাইহিও একদিন পৃথিবীর মায়া ছেড়ে তাঁর চিরন্তন বাসস্থানের দিকে পাড়ি জমালেন৷ তারিখটি ছিলো ১৯ বা ২৬ জমাদিউল আউয়াল, ১০৯৬ হিজরি৷ ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আমরা তীকে শ্রদ্ধা ও ভক্তিভরে স্মরণ করছি আল্লাহ তাআলা তাঁর মাক্কামাতকে উন্নীত করুন৷

— পৃষ্ঠা ৩৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।