Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ ৭. শাহ মুহাম্মদ উসমান সিরহিন্দী রাহমাতুল্লাহি আলাইহি। ৮. শাহ আবদুর রহমান সিরহিন্দী রাহমাতুল্লাহি আলাইহি। লাকা ৃ হযরত শায়খ মুহাম্মদ সাইফুদ্দিন রাহিমাহুল্লাহ বেশ কয়েকজন খলিফা ছিলেন৷ তাঁদের মধ্যে স্বীয় তিনজন পুত্র ছাড়াও প্রসিদ্ধ আরো ১১ জনের নামের তালিকা নিচে তুলে ধরছি। ১. সাইয়্যিদ নূর মুহাম্মদ বাদাইউনী রাহমাতুল্লাহি আলাইহি [মৃ. ১১৩৫ হি] ২. মাখদুম ইব্রাহিম তাত্তাবী রাহমাতুল্লাহি আলাইহি৷ তাত্তা, সিন্ধু প্রদেশ। ৩. মাখুদম আবুল ক্লাসিম তাত্তাবী রাহমাতুল্লাহি আলাইহি [মূ. ১১৩৮ হি.], তাত্তা, সিন্ধু প্রদেশ। ৪. মাখদুম মুহাম্মদ আশরাফ তাত্তাৰী রাহমাতুল্লাহি আলাইহি৷ তাত্তা, সিন্ধু প্রদেশ ৫. শাহ সিকান্ধর কাবুলী রাহমাতুল্লাহি আলাইহি। ৬. সুফি সদরুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। ৭. শায়খ আবুল ক্বাসিম রাহমাতুল্লাহি আলাইহি। ৮. শায়খ আববাস বাসতী কাবুলী রাহমাতুল্লাহি আলাইহি। ৯. শায়খ মাওলানা নাজমুদ্দিন সুলতানপুরী রাহমাতুল্লাহি আলাইহি৷ তিনি ছিলেন হযরত মুহাম্মদ মা"সুম রাহিমাহুল্লাহর খলিফা মাওলানা বদরুদ্ধিন সুলতানপুরী রাহিমাহ্ল্লাহর পুণ্র। ১০. শায়খ আলী ইবনে আবদুল্লাহ আইদারুস ইয়ামনী রাহমাতুল্লাহি আলাইহি। তিনিই ইয়ামনে নকশবন্দী তরিকার প্রসার ঘটান। ১১. মোগাল শাহজাদী শায়খা রওশনারা বেগম রাহমাতুল্লাহি আলাইহা [মূ. ১০৮২ হি.]| হযরতের মাকতুবাত [পত্রাদি। খাজা শায়খ সাইফুদ্দিন রাহিমাহুল্লাহ অনেকের নিকট পত্র লিখেছিলেন মোগল সম্রাট আওরঙ্গজেব ও তাঁর পরিবারবর্গ এবং সভাসদগণের নিকটও তিনি নিয়মিত পত্র লিখতেন এছাড়া সকল খলিফা এবং বিশিষ্ট মুরিদদের সাথেও পত্রের মাধ্যমে যোগাযোগ করতেন। হযরতের সুযোগ্য পুত্র শায়খ মুহাম্মদ আজম রাহিমাহুল্লাহ তাঁর ১৯০টি পত্র সংগ্রহ করে 4৯ ৫৫২ প্রকাশ করেন৷ এ সংকলনটি বিভিন্ন ভাষায় এখনো প্রকাশ হচ্ছে৷ ৩৫০

— পৃষ্ঠা ৩৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।