আউলিয়ায়ে নকশবন্দ প্রিয় চাচার মনে দুর্বলতা এসেছে লক্ষ্য করে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মর্মাহত হলেন৷ ভাবলেন হয়তো তিনি আর তীকে সাহায্য-সহায়তা এবং পৃষ্ঠপোষকতা করতে পারবেন না৷ কুরাইশদের একটি প্রস্তাব ছিলো, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চান তা তারা তাঁকে প্রদান করবে৷ এমনকি তিনি যদি রাজত্ব চান কিংবা আরবের সর্বাপেক্ষা সুন্দরী নারী চান তাহলেও তারা দ্বিধা করবে না৷ কিন্তু বিনিময়ে তাকে শুধুমাত্র এই দাওয়াতী কাজ ছেড়ে দিতে হবে৷ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবকে বললেন: "চাচাজান! আল্লাহর কসম! যদি তারা আমার ডান হাতে সূর্য ও বাম হাতে চন্দ্রও তুলে দেয় তথাপি আমার কাজ থেকে বিরত হবো না হয় আল্লাহ আমাকে বিজয়ী করবেন না হয় এটা করতে করতে আমি ধ্বংস হয়ে যাবো।" কথা শেষ হতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখ মুবারক অশ্রুসিক্ত হয়ে ওঠলো। ভাতিজার কণ্ঠে এরূপ দৃঢ় সংকল্পের কথা শ্রবণ করে আবু তালিব তাঁকে ডেকে বললেন, "ভাতিজা! আমার কাছে এসো যাও! তোমার মনে যা চায় বলো যেভাবে ইচ্ছে তোমার প্রচার কাজ চালিয়ে যাও আল্লাহর কসম! আমি কখনোই তোমাকে শক্রর হাতে তুলে দেব না" কুরাইশরা দাওয়াত পেয়ে ইসলাম-গ্রহণ থেকে শুধু দুরেই থাকে নি বরং কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর অনুসরণকারীদেরকে স্তব্ধ করবে সে চিন্তায় মগ্ন হলো তারা অনুরোধ, প্রলোভন, অসৌজন্যমূলক আচরণ, কঠোর কথাবার্তা ইত্যাদি পরিত্যাগ করে শেষ পর্যন্ত নওমুসলিমদের উপর শারীরিক নির্যাতনের স্টীম রোলার চালিয়ে দিল প্রাথমিক অবস্থায় মুসলমানদের সংখ্যা, শক্তিবল কম থাকায় তারা নির্বিচারে তাদের উপর ঝাঁপিয়ে পড়লো। এসময় হযরত বিলাল রাদ্বিআল্লাহু আনহু, খাব্বান ইবনুল আরাত রাদ্বিআল্লাহু আনহু, সুহায়ব ইবনে সিনান আর-রূমী রাদ্বিআল্লাহু আনহু, আমের ইবনে ফুহায়রা রাদিআল্লাহু ৩৫
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।