আউলিয়ায়ে নকশবন্দ শায়খ মুহাম্মদ সাইফুদ্দিন সিরহিন্দী ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি৷ ওফাৎ- ১০৯৬ হিজরি, সমাধি- সিরহিন্দ, পাঞ্জাব, ভারত। তিনি ছিলেন খাজা মুহাম্মদ মাসুম সিরহিন্দী রাহিমাহুল্লাহর ৫ম পুত্র। যদিও তাঁর অন্যান্য পুত্রগণও নকশবন্দী-মুজাদ্দিদী তরিকার উচ্চ পর্যায়ের শায়খ ছিলেন, তথাপি শায়খ সাইফুদ্দিন রাহিমাহুল্লাহর সিলসিলাই হচ্ছে সর্বাধিক প্রশস্ত ও অনুসরণীয় নকশবন্দী তরিকা। আজকের নকশবন্দী বিভিন্ন শাখা-প্রশাখার সংযোগ তাঁরই সঙ্গে যুক্ত হয়েছে৷ হযরত খাজা সাইফুদ্দিন ফারুকী সিরহিন্দী রাহিমাহুল্লাহ ১০৪৯ হিজরি সনে সিরহিন্দে জন্মগ্রহণ করেন৷ স্বীয় পিতার মৃত্যুর পর সম্রাট আওরঙ্গজেবকে তিনি মুরিদ করেন৷ তাঁর “মাকতুবাত'-এ ১৮টি পত্র লিপিবদ্ধ আছে৷ এগুলো তিনি আওরঙ্গজেবের প্রতি লিখেছিলেন ভারতে ইসলামী শরীয়াহ আইন প্রবর্তনে তিনি সম্্রটকে সহযোগিতা দান করেন৷ একটি ঘটনা হযরত মিঞ্জা মাজহার জানে জানান রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, একদিন শায়খ সাইফুছ্িন রাহিমাহুল্লাহ তাহাজ্জুদের নামায আদায় করতে গভীর রাতে জেগে ওঠলেনা এ সময় বাইরে কোথাও থেকে বাঁশির সুর তাঁর কানে ভেসে আসলো তিনি এতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলেন৷ তাঁর হাতে ব্যথা পেলেন৷ এরপর বেশ কিছুক্ষণ পর তাঁর জ্ঞান ফিরে আসলো। তিনি বললেন, “মানুষ আমাকে দুস্তর বলে অভাযোগ করে থাকে৷ বাস্তাবে তারাই হচ্ছে দুস্তর, কারণ তারা সুরের মাধ্যমে আধ্যাত্মিকভাবে আত্মহারা হয় না” তিনি সিরহিন্দের খানক্কায় তাঁর পিতা হযরত খাজা মা"সুম রাহিমাহুল্লাহ জন্মদিন একাকী পালন করতেন। তিনি তাঁর কবরকে জীকজমকপূর্ণ সমাধিস্থলে পরিণত করেন৷ সম্রাট আওরঙ্গজেবের বোন শাহজাদী রওশনারা বেগম [মূ. ১০৮২ হি] এ প্রজেক্টে আর্থিক ৩৪৮
— পৃষ্ঠা ৩৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।