Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ হযরত খাজা মুহাম্মদ মাসুম রাহিমাহুল্লাহর মুরিদ শুধুমাত্র সম্রাট আওরঙ্গজেব ছিলেন না, রি বরং সে যুগের মধ্য এশিয়ার অধিকাংশ মুসলিম সুলতান ও শাসকগণ তাঁর মুরিদ হয়েছিলেন৷ সবাই তাঁকে সম্মান করতেন৷ তাঁর উপদেশ গ্রহণ করতেন বিনাবাক্ে লেখালেখি হযরত খাজা মা"সুম রাহিমাহুল্লাহ সম্পর্কে অনেক লেখালেখি হয়েছে৷ হযরতের “মাকতুবাত, তিন খণ্ডে ফার্সি ভাষায় সংকলিত হয়েছে৷ এর বাংলা, উর্দু ও ইংরেজি অনুবাদও হয়েছে পরবর্তীতে। “রিসালা মা”সুমিয়াহ” নামক একটি গ্রন্থে হযরতের দৈনিক সুন্নাহ ও দুআ সংকলিত হয়েছে৷ এটি ফার্সি ভাষায় রচিত৷ “হাসানাতুল হারামাইন, নামক আরেকটি কিতাব ফার্সি ভাষায় রচিত হয়েছিল৷ এতে হারামাইন শরীফাইনে ভ্রমণকালীন হযরতের মুশাহিদাত বা আধ্যাত্মিক কাশফসমূহের বর্ণনা লিপিবদ্ধ হয়েছে৷ এটির লেখক তাঁর পুত্র খাজা মুহাম্মদ উবাইদুল্লাহ সিরহিন্দী রাহিমাহুল্লাহ। গ্রন্থটি উর্দু ভাষায় অনুবাদ করেছেন মুহাম্মদ ইকবাল মুজাদ্দিদী। হযরত মা”সুম রাহিমাহুল্লাহ ইন্তিকাল মহান আল্লাহর সৃষ্ট এ অস্থায়ী দুনিয়া থেকে একদিন সবাইকে পাড়ি জমাতে হয় অনন্ত জীবনের দিকে। যুগের শ্রেষ্ঠ ওলিআল্লাহ হযরত শায়খ মুহাম্মদ মাসুম সিরহিন্দী রাহিমাহ্ল্লাহও একদিন তাঁর অসংখ্য মুরিদ, খলিফা ও ভক্ত-শুভাকাজ্কীদের শোকের সাগরে ভাসিয়ে দুনিয়ার মায়া ছেড়ে চলে যান চিরতরে তাঁর মাহবুবের সানিধ্যে। ইন্না লল্লাহি ওয়াইনা ইলাইহি রাজিউন। তিনি ৯ রবিউল আউয়াল, ১০৭৯ হিজরি সনে বদায়গ্রহণ করেন৷ ইন্তিকালের পূর্বের রাতে সিরহিন্দের প্রত্যেক ঘরে ঘরে এক গায়েবি আওয়াজ শুনা যায়: “আগামীকাল ভোরো এ জগতের “ক্কাইউম” এ মায়াবী ধরা থেকে চিরবিদায় গ্রহণ করে চলে যাবেন চিরন্তন জগতো”

— পৃষ্ঠা ৩৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।