Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ খাজা মুহাম্মদ মা,সুম ফারুকী সিরহিন্দী রাহমাতুল্লাহি আলাইহি ওফাৎ -১০৭৯ হিজরি, সমাধি- সিরহিন্দ, পাঞ্জাব, ভারতা তিনি ছিলেন ইমামে রববানি হযরত শায়খ সিরহিন্দী রাহিমাহুল্লাহর তৃতীয় পুত্র ও তরিকতের খলিফা৷ হযরত মুহাম্মদ মা"সুম রাহিমাহুল্লাহর জন্ম হয় ১০০৭ হিজরি সনে ভারতের সিরহিন্দে। মাত্র ১১ বছর বয়সে তিনি স্বীয় পিতার মুরিদ হন খাজা মুহাম্মদ মা*সুম রাহিমাহুল্লাহ বলতেন, “আমার সকল উপাসনা, তা ফরয কিংবা নফল হোক, আরশে আজিমের নিকটে হয়ে থাকো” খলিফা ও বংশধর একটি নির্ভরযোগ্য সুত্র থেকে জানা যায়, খাজা মুহাম্মদ মা"সুম রাহিমাহুল্লাহর নয়জন সন্তানাদি ছিলেন৷ মুরিদদের সংখ্যা ছিলো লক্ষাধিক এদের মধ্যে অনেক খলিফাও ছিলেন বিভিন্ন লেখায় তাঁর খলিফাদের বড়ো তালিকা প্রকাশ হয়েছো স্বীয় ছয় পুত্রকেও তিনি খিলাফত দান করেন। হযরতের অসংখ্য খলিফাদের মধ্যে ১০ জন ছিলেন সর্বাধিক প্রসিদ্ধ ও উচ্চ পর্যায়ের মাশাইখ৷ নিচে আমরা তাঁদের নাম লিপিবদ্ধ করছি। ১. হযরত খাজা মুহাম্মদ সিবগাতুল্লাহ সিরহিন্দী রাহমাতুল্লাহি আলাইহি (মূ. ১১২২ হি.) হযরতের বড়ো পুত্র ২. হযরত খাজা মুহাম্মদ নকশবন্দ ওরফে হুজ্জাতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি (মূ. ১১১৫ হি.)| হযরতের দ্বিতীয় পু্। ৩. হযরত খাজা মুহাম্মদ উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি (মূ ১০৮৩ হি.) হযরতের তৃতীয় পুত্র

— পৃষ্ঠা ৩৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।