আউলিয়ায়ে নকশবন্দ হযরত শায়খ আহমদ সিরহিন্দী মুজাদ্দিদে আলফে সানি রাহমাতুল্লাহি আলাইহির পরবর্তী নকশবন্দী কয়েকজন মাশাইখের জীবন ও সাধনা আলহামদুলিল্লাহ! আল্লাহর অপরিসীম অনুগ্রহে আমরা নকশবন্দি তরিকার মূল সিলসিলার সকল শাইখুল মাশাইখের জীবনালোচনা ইতোমধ্যে সমাপ্ত করেছি৷ আধুনিক যুগ পর্যন্ত আগত ভারত উপমহাদেশসহ পুরো বিশ্বব্যাপী প্রায় সকল নকশবন্দি শায়খের সিলসিলা হযরত মুজাদ্দিদে আলফে সানি রাহিমাহুল্লাহ ও তরিকার প্রতিষ্ঠাতা হযরত বাহাউদ্দিন নক শবন্দ রাহিমাহুল্লাহ সঙ্গে সংযুক্ত হয়েছে৷ আমাদের প্রাথমিক ইচ্ছে ছিলো সিরহিন্দী রাহিমাহুল্লাহর জীবনালোচনার মাধ্যমেই এ গ্রন্থের সমাপ্তি হবে৷ কিন্তু ১০৩৪ থেকে ১৪৪০ জরি একটি দীর্ঘকাল৷ এ চার শতাব্দিরও অধিক সময়ের মধ্যে অনেক যুগশ্রে্ঠ নক শবন্দি ওলির জন্ম হয়েছে, ঠিক যেরূপ একই কথা সত্য অন্যান্য তরিকার ক্ষেত্রেও। সুতরাং কলেবর বিরাটাকারে বৃদ্ধি পাবে, সেটা উপেক্ষা করেও আমরা সিদ্ধান্ত নিয়েছি সিরহিন্দী রাহিমাহুল্লাহ-পরবর্তী সকল প্রসিদ্ধ নকশবন্দি মাশাইখের জীবন ও কর্মের ওপর যেটুকু সম্ভব আলোচনা করবো৷ ওয়ামা তাওফিকী ইল্লা বিশ্লাহ। 3)
— পৃষ্ঠা ৩৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।