আউলিয়ায়ে নকশবন্দ মুহাররম মাসের ১২ তারিখ তিনি বললেন, “আমি এই অস্থায়ী দুনিয়া থেকে ৪০ থেকে ৫০ দিনের ভেতর বিদায় গ্রহণ করবো” সুতরাং তাই হলো। যুগের শ্রেষ্ঠ ওলিআল্লাহ, মুজাদ্দিদে আলফে সানি, ইমামে রববানি, বাতিলের আতঙ্ক, দ্বীনে ইলাহীর নির্মলকারক, ইলমে শরীয়ত ও তাসাওউফের সাগর, দ্বীন ও শরীয়তের সংস্কারক হযরত আহমদ সিরহিন্দী রাহমাতুল্লাহি আলাইহি একদিন তাঁর লক্ষ-লক্ষ ভক্ত-খুরিদান, খলিফাবৃন্দ ও মুসলিম জনতাকে শোকের সাগরে ভাসিয়ে এ মায়াবী ধরা থেকে বিদায় গ্রহণ করেন৷ সে দিনটি ছিলো ২৮শে সফর, ১০৩৪ হিজরি৷ ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন তিনি রাসূলের [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] সুন্নাত মুতাবিক ৬৩ বছর এ পৃথিবীর জমিনে জীবিত ছিলেন৷ তাঁর জানাযার নামাযে ইমামতি করেন দ্বিতীয় সাহেবজাদা খাজা মুহাম্মদ সাঈদ রাহিমান্ল্লাহ। তিনি নিজ জন্মস্থান পাঞ্জাবের সিরহিন্দে সমাহিত আছেন আল্লাহ তা”আলা হযরতের গোপন রহস্যাবলী সংরক্ষণ করুন। আমীন। হৃদয় ৩ হয় এক ধরনের হ্যাঁ মুসার! আ/। সংকল্প প্রথমেই এয়োজন? তাহলেই তুমি যাবে ও পাবে সিনাই পবর্তি যেকেড ভয় না করে পানিতে নিমাভ্জিত হওয়ার, অব”/ই পো্িয়ে যাবে সৈকতে; তাহলে কী হবে হাদি আমি ভুলে যাই কগুহে যেতে? একটি চোরও হৃদয়ের আয়নার অধিকারী হয় 'আনিস যাক্ছু পেয়েছে দুনিয়াদারের সুহবতে খেকে? ত? শুধ্ শুধ অহমিকা ও ওত ছাড। কিছু আর নয়/ং 4& আলহাভ্জ আনিস পুকাশবী ইলাহাবাদীর সৌজন্যে- মাশাইখে নকশবন্দ, ইংরেজি অনুবাদ থেকে, পৃ. ১০৮ ৩৪৩
— পৃষ্ঠা ৩৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।