আউলিয়ায়ে নকশবন্দ ২. হযরত খাজা মুহাম্মদ সাইয়্যিদ ফারুকী সিরহিন্দী রাহমাতুল্লাহি আলাইহি [১০০৫-১০৭০ ই.]| হযরত ইমামে রববানির দ্বিতীয় পুত্র। তিনি সিরহিন্দে সমাহিত আছেন। ৩. হযরত খাজা মুহাম্মদ মা*সুম ফারুকী সিরহিন্দী রাহমাতুল্লাহি আলাইহি [১০০৭-১০৭৯ ই. তিনি ছিলেন হযরত সিরহিন্দীর তৃতীয় পুক্র। স্বীয় পিতার খলিফা ছিলেন৷ সিরহিন্দে সমাহিত আছেন। ৪. হযরত মুহাম্মদ ঈসা ফারুকী সিরহিন্দী রাহমাতুল্লাহি আলাইহি অল্প বয়সে মহামারিতে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেন [১০২৪]| তিনিও সিরহিন্দে সমাহিত আছেন। ৫. হযরত মুহাম্মদ ফারুক ফারুকী সিরহিন্দী রাহমাতুল্লাহি আলাইহি৷ তিনি হি৷ তিনিও ছোটবেলায় মহামারির কবলে পড়ে মৃত্যুবরণ করেন [১০২৪ হি.]| সিরহিন্দে সমাহিত আছেন। ৬. হযরত মুহাম্মদ আশরাফ রাহমাতুল্লাহি আলাইহি শিশু থাকতেই মারা যান। ৭. হযরত খাজা মুহাম্মদ ইয়াহইয়া ফারুকী সিরহিন্দী রাহমাতুল্লাহি আলাইহি। ৮. হযরত রুক্িয়া রাহমাতুল্লাহি আলাইহা৷ শিশুকালে মৃত্যুবরণ করেন৷ ৯. হযরত উম্মে খলসুম রাহমাতুল্লাহি আলাইহা| তিনি রবিউল আউয়াল মাসের ৮ তারিখ, ১০২৫ হি. ইন্তিকাল করেন৷ তিনি মহামারিতে আক্রন্ত হয়েছিলেন। হযরতের এই মেয়ের হৃদয়ে জিকরুল্লাহ স্থায়ী ছিলো। মৃত্যুকালেও তাঁর মুখ থেকে আল্লাহর জিকির থামে নি শিশু থাকাবস্থায়ই তাঁর মধ্যে কাশফ-কারামত প্রকাশ পেয়েছিল ১০. হযরত খাদিজা ভানু রাহমাতুল্লাহি আলাইহা৷ তিনি শায়খ আবদুল কাদির ফারুকী (ইমামে রববানির ভাতিজা) রাহিমাহুল্লাহ স্ত্রী ছিলেন৷ তাঁদের তিনজন পুত্র ও সাতজন কন্যাসন্তান ছিলেন৷ তীর পুত্রদের নাম ছিলো শায়খ গোলাম মুহাম্মদ, শায়খ আবদুল লতিফ ও শায়খ ফজলুল্লাহ৷ ইমামে রববানির ইন্তিকাল হিজরি ১০৩৩ সনের জিলহজ্জ মাসের মাঝামাঝি তিনি অসুস্থ হয়ে পাড়েন৷ প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হন৷ প্রত্যহ শরীরের তাপমাত্রা বাড়তে থাকে৷ একদিন বললেন, “আমি হযরত পিরানে গীরকে [খাজা বাক্ি বিল্লাহ রাহিমাহুল্লাহ] স্বপ্নে দেখেছি তিনি আমার প্রতি খুব মেহেরবান ছিলেনা” ৩৪২
— পৃষ্ঠা ৩৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।