Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ দাওয়াতের প্রতিক্রিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের বিরূপ প্রতিক্রিয়া উপেক্ষা করে তাঁর দাওয়াতী কাজ চালিয়ে যেতে লাগলেন৷ কিন্তু কুরাইশরা বিশেষ করে নেতৃস্থানীয়দের মধ্যে নেতিবাচক প্রভাব পড়লো তারা লক্ষ্য করলো নতুন এই ধর্মমত হেতু তাদের প্রতিষ্ঠিত কায়েমী স্বার্থবাদী সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাবে৷ তাদের পূর্বপুরুষের পৌত্তলিকতাবাদী ধর্মবিশ্বাস সম্পূর্ণ বিলুপ্ত হবে৷ সুতরাং তারা যে কোনো উপায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমিয়ে দিতে বদ্ধপরিকর হলো৷ প্রথমে তারা জাগতিক বিভিন্ন প্রলোভন দেখিয়ে কাজটি সারার চেষ্টা চালালো কিন্তু কোনো ফল হলো না৷ অবশেষে তারা কঠোরতা অবলম্বন করার হুমকি দিল। কুরাইশ নেতৃবৃন্দ একদা নজীবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালিবের নিকট এসে বললো, "আবু তালিব! আপনি আমাদের মধ্যে একজন প্রবীণ জ্ঞানবান ব্যক্তি আমরা ইতোমধ্যে আরেকবার আপনার নিকট অনুরোধ জানিয়েছিলাম যে, আপনি আপনার ভাতিজাকে এই নতুন ধর্মমত প্রচার করতে নিষেধ করুন৷ আপনি তা উপেক্ষা করে গেছেন আল্লাহর কসম! আমরা আর ধৈর্য ধারণ করতে পারছি না৷ আমাদের উপাস্য দেবদেবীর উপর দোষারোপ আর কতো সহ্য করবো হয় আপনি তাঁর সঙ্গে বোঝাপড়া করুন না হয় আমরা তাঁর ও আপনার সঙ্গে বোঝাপড়া করবো যতক্ষণ না আমাদের কোনো এক পক্ষ খতম হয়ে যায়" আবু তালিবের বয়স কম ছিলো না। একে তো বয়সের ভার তার ওপর নেতা হিসাবে তিনি চাচ্ছিলেন না যে, নিজস্ব জাতিগোষ্ঠির বিচ্ছিন্নতা ঘটুক। অপরদিকে এটাও তার উদ্দেশ্য ছিলো না ঘে আপন ভাতিজাকে তাদের মর্জির উপর ছেড়ে দিতে তিনি উভয় কুল যাতে রক্ষা পায় সে ভাবনা করছিলেন৷ তাই তিনি একদিন স্বীয় ভাতিজার সঙ্গে আলাপ করলেন৷ তিনি বললেন, "প্রিয় ভাতিজা আমার! তোমার গোষ্ঠির লোকেরা আমার কাছে এসেছিল৷ তারা অত্যন্ত কঠোর ভাষায় তোমার বিরুদ্ধে বিভিন্ন কথা বলেছো এখন দয়া করে আমার দিকে একটু খেয়াল দাও! নিজের জানেরও মায়া করো। আমার ওপর এত বোঝা চাপিয়ে দিও না যা বহন করার ক্ষমতা আমার নেই" ৩৪

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।