আউলিয়ায়ে নকশবন্দ ১৭. ভারতে নবীদের মিশন: তিনি বলেছেন, আমার নিকট এটা উন্মোচন হয়েছে যে, অনেক নবীদের আগমন ঘটেছে এই ভারতবর্ষে যদি ইচ্ছে করি তাহলে আমি দেখিয়ে দিতে পারি তীদের কর্মস্থল ও সমাধিস্থল৷ তাঁদের সমাধিগুলো থেকে এখনও আল্লাহর নূর চতুর্দিকে ওজ্ভ্বল্যতা ছড়াচ্ছো4 ১৮. খিলওয়াত লাভ: আমি একদা মানুষের সংস্পর্শ থেকে নিজেকে মুক্ত করে খিলওয়াত [নিজনবাস] অবলম্বন করি৷ সেখানে আমি ইস্তিখারা করলাম জবাব আসলো, তোমার জন্য উত্তম হচ্ছে বর্তমানে যেভাবে আছো সেভাবে লোকালয়ে থাকবে৷ ১৯. নিয়তের বরকত: তিনি বলেন, এক রাতে এটা আমাকে জানিয়ে দেওয়া হলো যে, কেউ যদি নিদ্রা যাওয়ার পূর্বে বিতর নামাজ তাহাজ্জুদের পরে পাঠ করার নিয়ত করে, তাহলে তার আমলনামায় সারারাতব্যাগী ইবাদতের নেকি লেখা হবে৷ সুতরাং বিতর নামায যতো দেরিতে সম্ভব আদায় করার নিয়ত করা উত্তম। [জানা থাকা দরকার যে, কেউ যদি মনে করেন তাহাজ্জুদের সময় জেগে উঠতে পারবেন না, তাহলে তাকে ইশার পরই বিতর পড়ে নেওয়া উত্তমা] ২০. আল্লাহ্র পবিত্র নামের প্রতি শ্রদ্ধা: একদিন হযরত রাহিমাহুল্লাহ প্রত্রাবখানায় যেয়ে দেখেন এক টুকরো ভাঙ্গা পাত্র পড়ে আছে৷ তিনি লক্ষ করলেন, পাত্রের মধ্যে আরবিতে “আল্লাহ নামটি খোদাই করা৷ তিনি সাথে সাথে এটি হাতে তুলে বাইরে নিয়ে এসে বললেন, আমাকে কিছু পানি দাও। খাদিমরা বার বার বললেন, হযরত! আমরাই এটা ধৌত করে দিচ্ছি কিন্তু তিনি নিজের হাতে ধৌত করলেন৷ পাত্রের টুকরোটি পরিষ্কার করার পর একখানা সাদা কাপড় দ্বারা মুড়িয়ে দিলেন৷ এরপর শ্রদ্ধাভরে উচু একটি তাকে রাখলেন৷ পানি পান করার সময় এই ভাঙ্গা পাত্রটি তিনি বহুদিন ব্যবহার করেছেন৷ একদিন আল্লাহর পক্ষ থেকে গায়েবি আওয়াজ শুনলেন, “হে আহমদ! তুমি যেভাবে আমার নামকে শ্রদ্ধা করলে আমিও সেভাবে তোমার নামকে দুনিয়া-আখিরাতে বুলন্দ করে দিলামা” 4 আওয়ারুল আরিফীন, খ. ২ পৃ ১৬০। ৩৩৮
— পৃষ্ঠা ৩৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।