Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ আশীর্বাদ। বর্তমানে যদি তুমি সহজে অভিজ্ঞতা লাভ করো তাহলে আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে আমল করতে থাকবে৷ অলসতার মধ্যে একটি মুহূর্তও নষ্ট করবে না৷ সময়কে তিনটি আমলের মধ্যে কাটাবে: ১. মহান কুরআন তিলাওয়াত ২. নামাযে দীর্ঘ সূরা পাঠ ৩. কালিমা তায়্যিবাহ লা-ইলাহা ইল্লাল্লাহ-এর অনবরত জিকির যে কোনো মুহূর্তে এ তিনটির যে কোনোটির মধ্যে নিজেকে জড়িত রাখবে মনে রোখো “লা” [না] শব্দটি দ্বারা আত্ম-উপাসনার অস্বীকৃতি বুঝায় নিজের সকল ইচ্ছা-আকাজ্ক্াকে দূরে ফেলে দেবে নজের ইচ্ছার আবদারও এক ধরনের আত্ম-উপাসনা।” ১৫. কিলাজুল্লাহ বিন ক্কিলাজ মুহাম্মদ খানের নিকট প্রেরিত পত্রে তিনি লিখেছেন: “প্রিয় পুত্র! দুনিয়া হচ্ছে পরীক্ষা-নীরিক্ষার ক্ষেত্র এর বাহ্যিক রং-রূপটি সাজানো হয়েছে মিথ্যাবাদিতা দ্বারা এর আকার হচ্ছে কাল্পনিক তিল, রেখা, চুল ও গালের সৌন্দর্যকরণ। যখন কেউ দুনিয়ার প্রতি দৃষ্টি দেয়, মনে হয় এটি মিষ্টি ও সতেজ৷ বাস্তবে এটি একটি মরদেহ যাকে সুগন্ধি দ্বারা আবৃত করা হয়েছে৷ এটা একটি ধবংসপ্রাপ্ত গৃহ, যা মাছি ও কীট-পতঙ্গে পরিপূর্ণ এটা একটি মরীচিকা যা নিবেদন করে কাল্পনিক সুপেয় পানীয়ের। এটা চিনি যাতে মেশানো আছে বিষ৷ এর অভ্যন্তর পূর্ণাঙ্গ ধ্বংসস্তূপ ও নিজীব৷ তার মধ্যে আবর্জনা থাকা সত্ত্বেও সে মানুষের প্রতি নিষ্টুর৷ যারা এরূপ দুনিয়ার প্রতি লালায়িত তারা উন্মাদ ও মোহিত যারা এর ভালোবাসার ফাঁদে আটকা পড়েছে, তাদের আত্মচেতনা লোপ পেয়েছে৷ তারা প্রতারিত হয়েছে৷ যে কেউ এর বাহ্যিক চাকচিক্যের মধ্যে আটকা পড়েছে সে চিরকালের জন্য ক্ষতিতে পেড়ে গেছে৷ যে কেউ তার লোলুপদৃষ্টি এর মিষ্টতা ও সতেজতার পানে দিয়েছে, তার সম্মুখে হাজির হয়েছে চিরন্তর অনুতাপা”4 [বাকি বাণীগুলোর সুত্র “আকওয়ালে সালাফ”, খ. ৫, পৃ. ১১৭-১২২] ১৬. হানাফি মাজহাবের গুণাবলী: তিনি বলেন, আমি নিঃসংকোচে বলছি, হানাফি মাজহাবে যেসব নূরান্বিত দিক-নির্দেশনা বিদ্যমান তা একটি মহাসাগরের মতো। অন্যান্য মাজহাব এর সম্মুখে যেনো পুকুর ও নদী! 4 মাশাইখে নকশবন্দ মুজাদদা

— পৃষ্ঠা ৩৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।