আউলিয়ায়ে নকশবন্দ ৮. নিজের ইচ্ছাকে সংরক্ষণের সবচেয়ে বড়ো উপায় হচ্ছে আল্লাহ্র শুকরিয়া জ্ঞাপন করা৷ তোমার ইচ্ছাকে প্রাপ্তির ব্যাপারে আল্লাহ তাঁর কালামে পাকে ইরশাদ করেন: -যদি কৃতজ্ঞতা স্বীকার কর, তবে তোমাদেরকে আরও দেব [১৪:৭] ৯. নিজের আকাঙ্কা পূরণের অপর আরেক উপায় হচ্ছে, অনবরত আল্লাহর দরবারে আবদার করতে থাকা এতে করে সালিকের মুখ কখনও অপরূপ কা"বা থেকে অন্যদিকে ঘুরে যাবে না। ১০. আন্তরিক আবদার ও বিনয় যদি সম্ভব না-ও হয়, তথাপি বাহ্যিকভাবে এর ভান করো। যেমনটি হাদিসে এসেছে: “তুমি যদি কীদতে না-ও পারো, অন্তত কাঁদার ভান করো” ১১. তাঁকে প্রায়ই শুনা যেতো একথা বলতে: “আমাদের চেষ্টা-সাধনা ও আমলের মূল্য কী? যা-ই হোক, তা অবশ্যই আল্লাহর দয়া। যদি কোনো উপায় থেকে থাকে তা-তো একমাত্র উভয় জাহানের সরদারের [সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম] অনুসরণের মধ্যেই নিহিত৷ যাকিছু আল্লাহ তা,আলা দান করেন তা একমাত্র তাঁর নির্দেশ মানার কারণেই হয়ে থাকো যাকিছু প্রাপ্তি থেকে আমরা বঞ্চিত তা অবশ্যই শরীয়তের নির্দেশনা অনুসরণের ঘাটতির কারণ ১২. একদিন তিনি বললেন, “একদিন আমি ইস্তিজ্ঞার জন্য প্রস্থাবখানায় প্রবেশ করি, কিন্তু ভুলবশত ডান পা আগে ঢুকাই৷ সংশোধনের জন্য পুনরায় সঠিক পদ্ধতিতে প্রবেশ ও বের হওয়ার পরও, এদিন আমি অনেক আধ্যাত্মিক অভিজ্ঞতা থেকে বঞ্চিত হই” ১২. একদিন তিনি সালেহ কাতলানীকে বললেন, “আমার থলে থেকে কিছু লবঙ্গ নিয়ে এসো।” সালেহ নিয়ে আসলেন ৬টি লবঙ্গ হযরত এগুলোর দিকে তাকিয়ে আক্ষেপ করে বললেন, “আমাদের সুফিরা এখনও জানেন না যে, একটি হাদিসে আছে: “আল্লাহ হচ্ছেন একক যা বিজোড়- সুতরাং তিনি বিজোড় সংখ্যা ভালোবাসেন। ১৩. তিনি বলেন, “সকল আধ্যাত্মিক স্তর অতিক্রম করে আমি এ সিদ্ধান্তে উপনিত হয়েছি যে, শুরু থেকেই যেটুকু সম্ভব রাসুলের সুন্নাতকে অনুসরণ করবে৷ এর ফলে তুমি দেখতে পাবে উপকার ও নূরানী ফলাফল৷ এরপর দেখবে জীবনের মিষ্টতা” ১৪. তাঁর পুত্র খাজা মাসুম বিল্লাহর নিকট পত্র লিখেন: “প্রিয় পুত্র! পরীক্ষা হতে পারে তিক্ত ও বিশ্বাদ৷ কিন্তু এরপরও এগুলো তোমার দিকে আসলে, মনে করো তা তোমার জন্য ৩৩৬
— পৃষ্ঠা ৩৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।