Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ হযরতের মূল্যবান বাণী ১. মুল্লা মুহাম্মদ লাহোরী রাহিমাহুল্লাহর সঙ্গে আলাপকালে তিনি বললেন, “শরীয়াহ মুলত তিনভাগে বিভক্ত: (কে) জ্ঞান [ইলম], ২. আমল এবং ৩. আন্তরিকতা [ইখলাস] এই তিনটি অংশ যতোক্ষণ প্রতিষ্ঠিত হবে না- শরীয়াহও ততক্ষণ প্রতিষ্ঠিত হবে না। আর যখন শরীয়াহ প্রতিষ্ঠিত হয়, তখন আল্লাহ্‌র সন্তুষ্টিও লাভ হয়৷ আর এটাই হচ্ছে দুনিয়া- আখিরাতে সর্বাধিক উত্তম সৌভাগ্য। তরিকত ও হাক্কিক্কাত যার দ্বারা সুফিরা নিজেদেরকে বৈশিষ্টমণ্তিত করেছেন, উভয়টি হচ্ছে শরীয়তের সহায়কশক্তি। আর এরই মাধ্যমে তীরা ইহসান (আন্তরিকতা) লাভে ধন্য হন৷ সুতরাং উভয়টি হচ্ছে শরীয়তে সফলতা লাভের উপায়। ২. সুলুকের রাস্তায় আধ্যাত্মিক স্তর ও পরমানন্দ, সৃক্ষ্মতা ও উপলব্ধি মূল লক্ষ্য নয়৷ এসব অতিক্রম করেই আল্লাহর সন্তুষ্টির স্তরে উন্নীত হতে হবে৷ আর এটাই হচ্ছে সুলুকের সর্বোচ্চ স্তর৷ ৩. তরিকত ও হাক্কিকতের স্তরসমূহ অতিক্রম করার একমাত্র প্রয়োজন হচ্ছে ইহসানের অবস্থায় উপনিত হওয়া৷ আর ইহসান [আন্তরিকতা] দ্বারাই আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। ৪. যাদের দুরদৃষ্টির অভাব আছে তারাই আধ্যাত্মিক স্তর, পরমানন্দ ও কাশফ-কারামত অর্জনকে তাদের উদ্দেশ্য মনে করে৷ এরাই শরীয়তের উৎকর্ষতা লাভ থেকে বঞ্চিত হয়েছে ৫. একাকী বসে কালিমা তায়্যিবাহ পাঠ করার চেয়ে আমার কাছে আর কোনো শক্তিশালী আকাঙ্ক্ষা বিদ্যমান নেই৷ ৬. নফসের ইসলাহ ছাড়া মুক্তির পথ অবরুদ্ধ ৭. “লা-ইলাহা ইল্লাল্লাহ" দ্বারা বাহ্যিক ও অভ্যন্তরীণ সকল মিথ্যা খোদার অস্বীকৃতি জ্ঞাপন করা হয়৷ নফসের ইসলার জন্য এর চেয়ে উত্তম ও উপকারী আর কিছু নেই৷ ৮. যখনই তোমার নফস আনুগত্যহীন হবে, তখনই কালিমা তায়্যিবাহ পাঠ করে নিজের ঈমানকে পুনজীবিত করবে৷ হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: “লা-ইলাহা ইহ্লাল্লাহ দ্বারা ঈমান তাজা হয়”

— পৃষ্ঠা ৩৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।