আউলিয়ায়ে নকশবন্দ একটি আবেদন করতে পারবো মহান আল্লাহর নিকট। সেটা হলো: শায়খ আহমদ সিরহিন্দী রাহিমাহুল্লাহ একদিন আমাকে বলেছিলেন, “যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করেন তাহলে আমি তোমাকে ছাড়া সেথায় যাবো না|” তাঁর সময়ে বিদআতের অন্ধকারে সমগ্র উপমহাদেশ ছেয়ে গিয়েছিল সুন্নাতের নূর নিভু নিভু অবস্থায় চলে যায়৷ হযরত সিরহিন্দী রাহিমাহুল্লাহর মতো যুগশ্রেষ্ঠ ওলিআল্লাহ ও মুজাদ্দিদের আগমন এসময় না ঘটলে এ উপমহাদেশে ইসলাম ও মুসলমানদের অবস্থা যে কোন পর্যায়ে যেয়ে অধঃপতিত হতো তা কল্পনাতীত মুসলিম নামধারী মোগল সম্াটরা জেনে বা না জেনে ইসলাম ও সুফিদের প্রতিষ্ঠিত খানক্কাসমূহ সমূলে ধ্বংস করে দিচ্ছিলেন৷ কিছু উলামাও বলতে শুরু করেন, “শরীয়ত ও তরিকত ভিন্ন জিনিস এদের আইন-কানুনও একটি অপরটি থেকে ভিন” হযরত সিরহিন্দী রাহিমাহুল্লাহ কিন্তু স্বরবে ঘোষণা দিলেন: “তরিকত হচ্ছে শরীয়তের সহায়ক আভ্যন্তরীণ দিক৷ এ দুটো একে অন্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত শরীয়তের ওপর সুপ্রতিষ্ঠিত থাকাই হচ্ছে আধ্যাত্মিক উন্নতির চাবি। শরীয়তের একটি নির্দেশের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকা হাজার বছরের রিয়াজত থেকেও উত্তমা যদি সুন্নাত অনুসরণের নিয়তে দুপুরে কিছুক্ষণ কেউ নিদ্রামগ্ন হয়, তাহলে সারারাত জাগ্রত থেকে ইবাদত করার থেকেও বেশি উপকারী হবে৷ সুফিদের আমল হালাল কিংবা হারামের প্রমাণ নয়৷ প্রমাণ আসে একমাত্র কুরআন-হাদিস থেকে, সুন্নাহ এবং ফিকাহ শাস্ত্র থেকে৷ পথভ্রষ্ট মানুষের রিয়াজত তাদেরকে আল্লাহর নৈকট্য থেকে দুরে ঠেলে দেয়৷ মোটকথা, হযরত মুজাদ্দিদে আলফে সানি রাহিমাহুল্লাহ শরীয়ত ও তরিকতের মধ্যে সমন্বয়সাধন করেন৷ তিনি দেখালেন শরীয়ত হচ্ছে ইসলামের বাহ্যিক আমল এবং তরিকত হচ্ছে আভ্যন্তরীণ আমল৷ উভয়টির সমন্বয় সাধন ছাড়া আল্লাহর নৈকট্যলাভ সম্ভব নয়৷ তীর পূর্বসুরী ইমাম গাযালী [১০৫৮-১১১১ ঈ.] রাহ্মাতুল্লাহি আলাইহিও অনুরূপ সামঞ্জস্যসাধন করেছিলেন ৫ শতাধিক বছর পূর্বে 45 শায়খ কামরুজ্জামান ইলাহাবাদী রচিত “আক্ুওয়ালে সালাম", খ. ৫, পৃ. ১১০| ৩৩৪
— পৃষ্ঠা ৩৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।