Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ হযরত সিরহিন্দী রাহিমাহুল্লাহর প্রতি হিংসুক ও দুনিয়াদার কিছু আলিম ও সুফি সম্রাট জাহাঙ্গীরকে কুপরামর্শ দেয় তাঁর বিরুদ্ধে৷ একই সময় শিয়াপন্থীরা তাদের বাতিল আৰ্কিদার প্রসার ঘটাতে সচেষ্ট হয় [জাহাঙ্গীরের স্ত্রী] সম্রাজ্ঞী নূরজাহানের মাধ্যমে এদের সম্মিলিত ষড়যন্ত্রের ফলে সম্রাট জাহাঙ্গীর একটি নির্দেশনা জারি করলেন যে, সকল প্রজা তার সম্মুখে সিজদাবনত হতে হবে৷ হযরত ইমামে রববানি এর বিরোধিতা করেন৷ তিনি যখন সম্রাটের দরবারে উপস্থিত হলেন তখন তিনি মাতা নতো করতে অস্কীকার করলেন৷ বললেন, একমাত্র আল্লাহ ছাড়া কারো সম্মানে সিজদা করা ইসলামে নিষিদ্ধ৷ এতে ক্ষুব্ধ হয়ে সম্ত্রাট জাহাঙ্গীর প্রথমে হযরত সিরহিন্দীকে হত্যার নির্দেশ দেন৷ তবে ব্যাপারটি নিয়ে কিছু চিন্তা-ভাবনা শেষে সিদ্ধান্ত পরিবর্তন করে তাঁকে গোয়ালিওর কিল্লার উদাইন জেলে প্রেরণ করেন৷ দীর্ঘ দু বছর তিনি জেলে ছিলেন৷ সম্রাট জাহাঙ্গীরের স্বপ্ন ও হযরতের মুক্তি একদা সম্রাট জাহাঙ্গীর রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় আঙ্গুল মুবারকে কামড় দিয়ে সম্্াটকে বললেন, “হে জাহাঙ্গীর! কী মহান এক ব্যক্তিকে তুমি জেলে রেখেছো!” এ স্বপ্ন দেখার পরই সম্রাট হযরত আলফে সানি রাহিমাহুল্লাহকে মুক্তি দিলেন ও তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করলেন তবে, হযরতের দুশমনদের প্ররোচনায় সম্রাট তাঁকে কিছুদিনের জন্য রাজ্যের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করেন৷ এটাও এক ধরনের শাস্তি হওয়া সত্তেও শায়খ সিরহিন্দী এর সদ্ব্যবহার করেন৷ তিনি স্বয়ং সম্রাটের সঙ্গে মাঝে মধ্যে ওঠাবসার সুযোগ পেয়ে ধীরে ধীরে তাকে ইসলাম ও তাসাওউফের দিকে ধাবিত করতে সক্ষম হন আধ্যাজ্সিক এই চিকিৎসা লাভ করে সম্রাট জাহাঙ্গীর শেষপর্যন্ত হযরত মুজাদ্দিদে আলফে সানী রাহিমাহুল্লাহর মুরিদ হয়ে শিষ্যত্ববরণ করেন। অবশেষে রাজ্যের মধ্যে বিস্তৃত অনৈসলামিক কার্জকলাপ নির্মূলে স্বয়ং সম্ত্াটই সম্পৃক্ত হয়ে গেলেন৷ যে বাদশাহ একদিন নির্দেশ দিয়েছিলেন, সকল প্রজাদেরকে তার সম্মুখে সিজদা দিতে, সেই বাদশাহই মৃত্যুকালে বললেন, “আমি এমন কোনো কাজ করি নি যার জন্য মুক্তি পেতে পারি৷ তবে ৩৩৩

— পৃষ্ঠা ৩৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।