আউলিয়ায়ে নকশবন্দ গ্রহণ করবে তারা কাফির হয়ে যাবে৷ ইসলামের তৌহিদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই৷ প্রথমেই তিনি আকবরের সভাসদদের মধ্যে যারা আলিম ছিলেন তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন৷ এরপর বাইরের যেসব উলামা না বুঝে এই ধর্মমতের প্রতি সমর্থন জানিয়েছিলেন তাদের বিরুদ্ধেও প্রচণ্ড প্রচারণা চালান৷ এছাড়া আকবরের উত্তরসুরী খসরুর বদলে জাহাঙ্গীর হওয়ার ক্ষেত্রে তিনি বিশেষ ভূমিকা রাখেন। একদা তিনি জাহাঙ্গীরের একজন অমাত্যের নিকট পত্র লিখলেন: “যদি রাজকীয় শাসনের শুরু থেকেই মুসলমানদের তাদের রীতিনীতি ও মর্যাদা সম্পর্কে অবগত করা হয় তহালে কী না করা যায়? তবে, আল্লাহ না করুন, যদি এ কাজে শৈথিল্যতা কিংবা দেরি করা হয়, তাহলে মুসলমানদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ধাবিত হবে সুতরাং এখন দেখার ব্যাপার হচ্ছে, উত্তরসুরিদের মধ্যে কোন ব্যক্তি সৌভাগ্যশীল যিনি উক্ত কাজে দক্ষতা দেখাতে সক্ষম 43৫ 54359 এ 0২ এ্]১ - এটা আল্লাহর কৃপা, যাকে ইচ্ছা তিনি তা দান করেনা [৬২:৪]” সুতরাং হযরত মুজাদ্দিদে আলফে সানি রাহিমাহুল্লাহ সুকৌশলে জাহাঙ্গীরের সভাসদদের জাগ্রত করে তুলেন অন্যদিকে স্বয়ং সম্রাট আকবরও তীঁর জ্ঞান-প্রজ্ঞার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন৷ তিনি তাঁকে একদা রাজদরবারে আমন্ত্রণ জানালেন। বললেন, আপনি আমাকে উপদেশ দেবেনা হযরত সিরহিন্দী এ আমন্ত্রণ কিছু শর্তসাপেক্ষে গ্রহণ করে নিলেন এভাবে তিনি ইসলামী সভ্যতা ও কৃষ্টিকে হিন্দুদের প্রভাব থেকে রক্ষা করেন৷ এর ফলে ভারতের মুসলিম ইতিহাসে তিনি স্মুরণীয় হয়ে থাকলেন৷ বাস্তবে হযরত শায়খ সিরহিন্দী রাহিমাহ্ল্লাহর ত্যাগ-তিতিক্ষা ও অবদানের ইতিহাস স্বর্ণাক্ষরে লিখিত আছে এবং থাকবে বন্দী জীবন আকবরের পর জাহাঙ্গীর দিল্লীর সিংহাসনে আরোহণ করেন৷ তিনি অনেকটা ন্যায়পরায়ণ পরহেজগার মুসলমান শাসক ছিলেন৷ কিন্তু এরপরও কিছু কিছু মোগল এতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে খুব কঠোর ছিলেন৷ ৩৩২
— পৃষ্ঠা ৩৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।