আউলিয়ায়ে নকশবন্দ খলিফাকে প্রেরণ করেন ভারতের তৎকালীন প্রধান প্রধান শহর ও গঞ্জে। তাঁরা প্রতিষ্ঠা করেন বিভিন্ন নকশবন্দি খানক্কাহ। এভাবে দ্রুত নকশবন্দিয়া তরিকার প্রসার ঘটে সমগ্র উপমহাদেশে খলিফাদের মধ্যে অন্যতম ছিলেন, মীর মুহাম্মদ নু"মান [মধ্যপ্রদেশের বুরহানপুর], শায়খ বাদিউদ্দীন সাহরানপুরী [আগ্রা], শায়খ তাহির বাদেখশানী [জৌনপুর], শায়খ মুহিবুল্লাহ [এলাহাবাদ], শায়খ আহমদ [দেওবন্দ], শায়খ হামীদ [মালদা, বেঙ্গল], শায়খ নূর মুহাম্মদ পাটনা, বিহার], হযরতের তিনজন সন্তান শায়খ মুহাম্মদ সাদিক, শায়খ মুহাম্মদ সাদ ও শায়খ মুহাম্মদ মাসুম [পাঞ্জাবের বিভিন্ন অঞ্চল], খাজা মুহাম্মদ সাদিক্ক বাদেখশানী [লাহোর, পাঞ্জাব], শায়খ আহমদ বিনৌরী [পাঞ্জাব] প্রমুখ। 7 ইসলামী সংস্কারের নেতৃত্বে শায়খ সিরহিন্দী হযরত ইমামে রববানি রাহমাতুল্লাহি আলাইহি “তাজদিদ" [সংস্কার] কাজ শুরু করেন সুন্নাহ, বিদআত, কালাম ও তাসাওউফের ক্ষেত্রে আর এ কারণেই তিনি মুজাদ্দিদ [সংস্কারক] হিসেবে পরিচিত হন৷ এরপর তাঁকে “মুজাদ্দিদে আলফে সানি, [ইসলামী ইতিহাসের দ্বিতীয় সহস্তাব্দির সংস্কারক] খেতাবে ভূষিত করা হয়৷ তাঁর সময়ের দ্বীনি করুণ চিত্র তুলে ধরতে যেয়ে স্বীয় পুত্র হাযরত মুহাম্মাদ আবদুল্লাহর নিকট পত্র লিখে অবগত করেছিলেন৷ হযরত সিরহিন্দীর জীবদ্দশায় দিল্লীর সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন সম্রাট আকবর৷ বিশিষ্ট ক্ষমতাবলে এবং হিন্দু-মুসলিম সভাসদদের পরামর্শে তিনি "দ্বীনে ইলাহী" নামক একটি নতুন ধর্মমতের উদ্ভাবন ঘটান। এটির উদ্দেশ্য ছিলো সকল ধর্মাবলম্বীরা এক ছাতার নিচে জড়োত হবে৷ সুতরাং ধর্মভিত্তিক ভেদাভেদ ও সংঘর্ষ থেকে সবাই মুক্তি পাবে। সে যুগের বেশ কিছু “আলিম'ও তাঁর এ বিদআতকে গ্রহণ করে নেন৷ এটাকে তাঁরা সম্রাটের সংস্কার হিসেবে আখ্যা দেন৷ কিন্তু আকবর ক্রমান্বয়ে হিন্দুধর্মকে ইসলামের ওপর অগ্রাধিকার শুরু করেন৷ এমতাবস্থায় মুজাদ্দিদী রাহিমাহুল্লাহ নিরব থাকতে পারলেন না৷ তিনি প্রকাশ্যে ঘোষণা করলেন যে "দ্বীনে ইলাহী” একটি বাতিল ধর্মমত ও চরম বিদআত। এটাকে যারা ৩৩১
— পৃষ্ঠা ৩৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।