Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ রাহিমাহুল্লাহর সুহবতে যেতে আমাকে উদ্দদ্ধ করতেন না তাহলে আমি কখনও উচ্চতর আধ্যাত্মিক মাক্কামে আরোহণ করতে পারতাম না44 দ্বিতীয়বার রমজান শরীফে [১০০৯ হি.] শায়খ সিরহিন্দী তাঁর গীরের সুহবতে যেয়ে ৩ মাস অবস্থান করেন৷ এসময় তিনি কঠোর রিয়াজত-মুজাহাদা করেছিলেন বিদায়ক্ষণে হযরত বাক্কি বিল্লাহ রাহিমাহুল্লাহ হযরতকে নকশবন্দিয়া তরিকায় “মুরিদ” করার অনুমতি দেন৷ প্রথমে তিনি এ দায়িত্ব গ্রহণ করতে নারাজ ছিলেন কিন্তু শায়খ তীঁকে নির্দেশ করার পর তিনি মুরিদ করা শুরু করেন তৃতীয়বার হযরত আহমদ সিরহিন্দী দিল্লীতে যেয়ে তাঁর শায়খের সঙ্গে সাক্ষাৎ করেন ১০১২ হিজরি সনে তখন শায়খ বাক্ধি বিল্লাহ ভীষণ অসুস্থ ছিলেন৷ এরপরও তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাঁর এ বিশিষ্ট খালিফাকে স্বাগত জানিয়ে বাড়িতে নিয়ে আসেন। নিজের প্রধান খলিফার দায়িত্ব দিয়ে স্বীয় পুত্রকে হযরত সিরহিন্দীর হাতে তুলে দেন৷ হযরত সিরহিন্দী এরপর লাহোরে গমন করেন৷ সেখানে তিনি যুগের উচ্চ পর্যায়ের ওলি ও আলিমদের সঙ্গে সাক্ষাৎ লাভে ধন্য হন৷ এদের মধ্যে মাওলানা তাহির লাহোরী, খাজা ফারুক হুসাইন, মীর সাইয়্যিদ নাসির আহমদ রুমী প্রমুখ হযরতের হাতে বাইআত গ্রহণ করেন৷ দিল্লীতে যখন তীর মুর্শিদ খাজা বাক্ি বিল্লাহ রাহিমাহ্ল্লাহর ইন্তিকাল হয় [১০১২ হি.] তখন শায়খ সিরহিন্দী রাহিমাহুল্লাহ লাহোরে অবস্থান করছিলেন৷ সংবাদ পেয়ে তিনি সাথে সাথে দিল্লীর উদ্দেশ্যে যাত্রা করেনা তিনি তীর মুর্শিদের কবর সন্তানাদি ও খলিফা এবং মুরিদানদের নিয়ে জিয়ারত করেন৷ পরে সবাই তাঁকে নকশবন্দিয়া তরিকার সর্বপ্রধান শায়খ হসেবে গ্রহণ করে নেন হযরত আহমদ সিরহিন্দী ভারতবর্ষে নক শবন্দিয়া তরিকাকে প্রচার-প্রসারে সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন। তিনি এ কাজে প্রণালীবদ্ধ উপায়ে অগ্রসর হন৷ প্রথমত বিভিন্ন 44 প্রাপ্তক্ত, খ.১, পত্র নং. ২৭৯।

— পৃষ্ঠা ৩৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।