Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভীকচিত্তে প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করলেন৷ তিনি প্রথমেই আব্দুল মুত্তালিব গোত্রের লোকদেরকে বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন৷ আহার শেষে যখন ইসলামের দাওয়াত দিলেন তখন আবু লাহাব অশ্লীল বাক্যবাণে এই প্রচেষ্টার জোর বাধা প্রধান করলো৷ এরপর আল্লাহ তা'আলার পক্ষ থেকে আবার নির্দেশ এলো: 35/৯41 ৩৪ ০৪০৯০ ১ ও (০০৪ "আপনি যে বিষয় আদিষ্ট হয়েছেন, তা প্রকাশ্যে প্রচার করুন এবং মুশরিকদেরকে উপেক্ষা করুনা" [১৫ ০৪ ৯৪] এই নির্দেশ প্রাপ্তির পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফ নিকটস্থ সাফা পাহাড়ে আরোহণ করে মক্কাবাসীদের আহান করলেন। কোনো বিশেষ ব্যাপার ব্যক্ত করতে সাফা পাহাড়ে আরোহণ করে ডাক দেওয়ার রিওয়াজ ছিলো তখনকার মক্কা শহরে৷ সুতরাং তাঁর ডাকে সবাই জমায়েত হলো! তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমি যদি বলি, এ পাহাড়ের অপরপ্রান্তে একটি শক্তিশালী সৈন্যবাহিনী অবস্থান করছে৷ এরা তোমাদেরকে আক্রমণ করবে, তবে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? সবাই সমস্বরে বললো, অবশ্যই বিশ্বাস করবো কারণ আপনি মিথ্যাবাদী নন এরপর তিনি মক্কার একেকটি গোত্রের নাম ধরে ধরে বললেন, আমাকে আল্লাহ তা'আলা তোমাদের প্রতি ভীষণ শান্তির ভীতি প্রদর্শনের নির্দেশ দিয়েছেন তোমরা যদি ইহ-পরকালের সাফল্য কামনা করে থাকো তাহলে 'লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এখানেও আবু লাহাব অত্যন্ত মন্দ ভাষায় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আচরণ করে৷ এর পরিপ্রেক্ষিতেই পবিত্র কুরআন শরীফের সুরা লাহাব নাধিল হয়। এই সুরায় আবু লাহাবকে লানত করা হয়েছে৷ ৩৩

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।