আউলিয়ায়ে নকশবন্দ যদিও হযরত ইমামে রববানি রাহিমাহুল্লাহর মূল সুফি তরিকা ছিলো নকশবন্দিয়া, তবে তখনকার উপমহাদেশে সুপ্রতিষ্ঠিত অন্য তিনটি তরিকা তথা চিশতিয়া, কদিরীয়া ও সুহরাওয়ার্দিয়া তরিকায় তিনি উচ্চতর মাক্কামে অধিষ্ঠিত হয়েছিলেন৷ তিনি চার তরিকারই শায়খ ছিলেন৷ শায়খ খাজা বাক্কি বিল্লাহ রাহিমাহুল্লাহর সঙ্গে সাক্ষাৎ ইমামে রববানির পিতা শায়খ আবদুল আহাদ চিশতিয়া, সুহরাওয়ার্দিয়া ও কাদিরিয়া তরিকায় স্বীয় পুত্রকে খিলাফত দান করেন৷ এরপর ১০০৭ হিজরি সনের ১৭ই জুমাদিউল উলা ৮০ বছর বয়সে তিনি ইন্তিকাল করার পর সিরহিন্দের শায়খ হিসেবে হযরত ইমামে রববানি রাহিমাভুল্লাহ্ স্থলাভিষিক্ত হন৷ পিতার ইন্তিকালের পর শায়খ আহমদ সিরহিন্দী রাহিমাহুল্লাহ পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে মক্কা মুয়াজ্জমার দিকে যাত্রা করেন [অক্টোবর, ১৫৯৯]| দিল্লীতে গৌঁছুয়ে তাঁর সাক্ষাৎ ঘটে মাওলানা হাসান কাশ্মীরীর সঙ্গে তিনি ছিলেন শিয়ালকোটে অধ্যয়নকালে হযরতের হাম-জামাতি। কাশ্মীরী হযরতের সাথে খাজা বাকি বিল্লাহ রাহিমাহুল্লাহ সম্পর্কে আলোচনা করেন৷ বাক্কি বিল্লাহ সাহেব তখন শুধুমাত্র দিল্লীতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন৷ সিরহিন্দী রাহিমাহুল্লাহ তাঁর সম্পর্কে জানার পরই সাক্ষাৎ লাভের জন্য আন্তরিকভাবে আকর্ষণ বোধ করেন৷ সুতরাং কাশ্মীরী সাহেব তাঁকে নিয়ে গেলেন খাজা ০ বাক্কি বিল্লাহ রাহিমাহুল্লাহর নিকট৷ ইমামে রববানিকে খুব সম্মানের সাথে স্বাগত জানান হযরত বাক্কি বিল্লাহ রাহিমাহুল্লাহ সাধারণত, হযরত বাক্কি বিল্লাহ সাহেব কাউকে অতি সহজে মুরিদ করতেন না৷ তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম হলো তিনি নিজেই সিরহিন্দী রাহিমাহুল্লাহকে বললেন, “সম্ভব হলে কিছুদিন আমার কাছে অবস্থান করুন৷” উল্লেখ্য, ইতোমধ্যে হযরত বাক্কি বিল্লাহ ৩২৮
— পৃষ্ঠা ৩২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।