Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ ভোরে জেগে ওঠেই হযরত আবদুল আহাদ রাহিমাহুল্লাহ এ আশ্চর্য স্বপ্নের তাবির জানতে হযরত শাহ কামাল কিতালী রাহিমাহুল্লাহ নিকট আবদার জানালেন৷ তিনি বললেন, “আপনার একজন পুত্রসন্তান জন্মগ্রহণ করবে৷ তাঁর মাধ্যমে আল্লাহ তাআলা অন্ধকার, বিদআত ও ধর্মদ্রোহিতা দুর করে দেবেনা” সুবহানাল্লাহ! কী অপূর্ব এক সত্য্বপ্র এবং কী সুন্দার এর তাবির, যা পরবর্তীতে অক্ষরে অক্ষরে সত্য বলে প্রমাণিত হয়েছে৷ হযরত সিরহিন্দী রাহিমাহুল্লাহর জন্ম হয় ১৪ই শাওয়াল শুক্রবার, ৯৭১ হিজরি সনে। ঈসায়ী তারিখটি ছিলো ২৬ জুন ১৫৬৪। তাঁর পিতা নাম রাখেন, আবুল বারাকাত বদরুদ্দিন আহমদ] জন্মের সময় সিরহিন্দে অবস্থান করছিলেন শায়খ কামাল কাদেরী কিতালী রাহিমাহুল্লাহা৷ আবদুল আহাদ তাঁর আদুরে শিশুসন্তানকে এই ওলির নিকট নিয়ে যানা তিনি শিশুকে কোলে তুলে নিয়ে দু'আ করেন৷ বাল্যকালে হযরতের লেখাপড়ার হাতেকডি তাঁর সুযোগ্য পিতা শায়খ আবদুল আহাদের নিকট শুরু হয়৷ এরপর বড়ো ভাই শায়খ মুহাম্মদ সাদি ও অপর আরেক উত্তাদ শায়খ মুহাম্মদ তাহির লাহুরী সাহেবের নিকট লেখাপড়া করেন৷ অল্প বয়েসেই কুরআনের হাফিজ হন এবং শিয়ালকোটের একটি মাদরাসায় শায়খ মাওলানা কামালুদ্দীন কাশ্মীর রাহমাতুল্লাহি আলাইহির কাছে হাদিস, ফিকাহ, তাফসির, মানতিক ইত্যাদি ইসলামী বিষয়ে উচ্চতর অধ্যয়ন করেন এছাড়া যুক্তিবিদ্যা, তাফসির ও হাদিস শাস্ত্রে তাঁর উত্তাদ ছিলেন শায়খ ইয়াকুব সারফি কাশ্মীরী রাহমাতুল্লাহি আলাইহি [১৫২১-১৫৯৫]| তিনি মীর সাইয়্যিদ আলী হামাদানী রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত হামাদানীয়্যাহ তরিকার একজন শায়খুল মাশাইখ ছিলেন৷ উত্তাদ কাজী বাহলুল বাদাখশানী তাঁকে ফিকাহ ও সীরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইতিহাস শাস্ত্রে শিক্ষাদান করেন। ৩২৭

— পৃষ্ঠা ৩২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।