আউলিয়ায়ে নকশবন্দ 4 ২১৬৪ একটি টাউন গড়ে তুলতে সুলতান ফিরোজ শাহ তুগলক তাঁদের পরামর্শ গ্রহণ করেন৷ অরপ এক বর্ণনায় জানা যায়, সুলতান ফিরোজ শাহ তুগলকের শাসনামলে রাজকীয় সম্পদ সিরহিন্দের নিকটস্থ জঙ্গলের ভেতর দিয়ে যাত্রাকালে সৈন্য-সামন্তের সঙ্গে একজন দরবেশও ছিলেন৷ সিরহিন্দের কাছে আসতেই এ দরবেশ থমকে দাঁড়িয়ে বলেছিলেন, “এখানে একজন উচ্চ পর্যায়ের ওলির জন্ম হবে৷” এ সংবাদটি যখন সুলতানের কর্ণগোচর হয় তখন তিনি সিরহিন্দে একটি শহর গড়ে তুলতে নির্দেশ দেনা» মাতৃভূমি ও জন্ম হযরতের পূর্বপূরুষগণ মাতৃভূমি মদীনা মুনুওয়ারাহ থেকে আফগানিস্তানের কাবুলে এসে বসতি স্থাপন করেন৷ এদের মধ্যে কিছু ওলিআল্লাহ ব্যক্তি ভারতের সিরহিন্দে আসেন। হযরতের পিতাও এ দলের অন্তভুক্ত ছিলেন৷ আর এখানেই হযরত মুজাদ্দিদে আলফে সানির জন্ম হয়৷ পরবর্তীতে তাঁর সন্তানাদি ও নাতি-নাতনিগণ এখানে বহুদিন স্থায়ীভাবে বসবাস করেন৷ হযরতের জন্মের পূর্বে তাঁর পিতা শায়খ আবদুল আহাদ একটি অদ্ভুত স্বপ্ন দেখেন তিনি দেখলেন: সমগ্র পৃথিবী অন্ধকারে ছেয়ে আছে৷ শুকর, বানর ও ভন্লুক মানুষকে খেয়ে ফেলছে এরপর তাঁর বক্ষ থেকে একটি নূর বেরিয়ে আসলো এ আলো দ্বারা দৃশ্যমান হলো একটি সিংহাসন৷ এক ব্যক্তি বালিশে হেলান দিয়ে সিংহাসনে বসে আছেন৷ তীর সম্মুখে অনেক যালিম ও ধর্মত্যাগী লোককে বকরির মতো জবাই করে হত্যা করা হচ্ছে এরই মধ্যে কেউ একজন খুব উচ্চস্বরে তিলাওয়াত করছিলেন: $5৮০ 9৫ 0৮৩ $1* ৫৮1 ৬559 ৬1 248 -“বলুন: সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে৷ নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিলা” [ইসরা: ৮১] » বুরহান ফারুকী, পৃ. ৩২৬
— পৃষ্ঠা ৩২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।