Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ ৫১ তিনি বলেন, তাওয়াক্চুল [আল্লাহর উপর ভরসা] এর অর্থ নয় যে, তুমি সব ওয়াসিলার বিসর্জন দিয়ে হাত-পা গুটিয়ে বসে থাকবে৷ এটা বাস্তবে তাসাওউফের মূলনীতির পরিপন্থী বাস্তাবে তাওয়াক্চুল হচ্ছে হালাল উপায়ে অনুসন্ধান চালিয়ে যাওয়া- যেমন, লেখালেখি ইত্যাদি, তবে অবশ্যই এটা মনে করতে নেই যে বেঁচে থাকার উপায় এটাই৷ এর ওপর ভরসাও করতে নেই৷ বরং মনে করবে রুজির ওয়াসিলা হচ্ছে তোরণস্বরূপ যা আল্লাহ তা'আলা তোমাকে তাঁর নিকট পৌঁছনোর রাস্তা হিসেবে নির্ধারণ করছেন৷ তিনিই হচ্ছেন সকল উপায়-অবলম্বনের কর্তী। ৩. তিনি বলেন, যারা আল্লাহকে পেতে আগ্রহী, তারা যেনো কখনও কাশফের ওপর ভরসা না করে৷ কাশফ মূলত দু ধরনের: ১. দুনিয়াবী কাশফ- যা মূলত সম্পূর্ণরূপে অশ্রয়োজনীয়। ২. আখিরাতমুখী কাশফ- যা মুলত কুরআন ও সুন্নাতের মধ্যে বিদ্যমান আছে৷ এগুলোর সঠিক অনুসরণের উপর নিজেকে অটল রাখলেই যথেষ্ট হবে৷ কুরআন ও সুন্নাহর তুলনায় কাশফ কিছুই নয়৷ 8. তিনি সালিকদের উপদেশ দিতেন, সঠিক ঈমান, শরীয়তের সঠিক অনুসরণ, আল্লাহর সন্তুষ্টি কামনা ও তীর প্রতি সর্বদা ধ্যানস্থ থাকা হচ্ছে সর্বাধিক উত্তম গুণাবলী৷ কোনো জাওক [আধ্যাত্মিক স্বাদ] বা ওয়াজদ [পরমমগ্রতা] উত্ত গুণাবলী থেকেও উত্তম কিছু নয়৷ টু আবদুল বাকি থেকে বাকি বিল্লাহ হযরত খাজা সাহেব রাহিমাহুল্লাহ এমন উচ্চতর ফানার মাক্কামে অধিষ্ঠিত হয়েছিলেন যে “আবদুল বাঞ্চি” [চিরন্তনের গোলাম] থেকে “বাক্ি বিল্লাহ" [আল্লাহর মধ্যে চিরন্তন] হওয়ার মর্যাদায় ভূষিত হন৷ তিনি যখন আরো উচ্চতর মাক্কামের দিকে অগ্রসর হলেন, তখন বললেন: “ওয়াহদাতুল উজুদ এর ওপর বিশ্বাস হচ্ছে একটি সরু রাস্তা অপরদিকে রাসূলুল্লাহর [সা.] মহাসড়ক সুপ্রশস্ত।” বিদায়গ্রহণ সবাই একদিন যেতে হবে প্রভুর দরবারে৷ সৃষ্টি করে নির্ধারিত রখেছেন মহাপ্রভু বান্দাকে কোনদিন কোথায় কোন ক্ষণে আবার নিজের কাছে নিয়ে যাবেন৷ যুগের এক শ্রেষ্ঠ ওলি, ফানাফিল্লাহর স্তরের সওয়ার শেষ পর্যন্ত দুনিয়াবী জিন্দেগীর ইতি ঘটিয়ে তার মাহবুবের ৩২২

— পৃষ্ঠা ৩২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।