আউলিয়ায়ে নকশবন্দ হযরতের মালফুঁজাত [বস্তৃতাসমগ্র] তাঁরই এক প্রিয় মুরিদ কর্তৃক সংরক্ষিত হয়৷ ইচ্ছে করেই মুরিদ তাঁর নিজের নাম উল্লেখ করেন নি। তবে এই মুরিদ তাখাননুস সিহেবে ব্যবহার করেছেন “রুশদি”। কিছু কিছু জীবনীলেখক তাঁকে মাওলানা রুশদি বলে সম্বোধন করেছেন৷ তাঁর কাছ থেকেই আমরা হযরত শায়খ বাক্কি বিল্লাহ রাহিমাহুল্লাহর জীবনের বিভিন্ন ঘটনাবলীর বর্ণনা পেয়েছি হযরত খাজা বাকি বিল্লাহ রাহিমাহুল্লাহ “মাকতুবাতে মোট ৮০টি পত্র সংকলিত হয়েছে এগুলোকে বলে “রুক্কাত"। তিনি বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য প্রবন্ধও রচনা করেছিলেন৷ নিচে উল্লেখিত কটি “কুল্লিয়াতে বাকি বিল্লাহ” নামক সংকলনে সংরক্ষিত আছে৷ ১. হাক্কিক্কাতই নামায। ২. মুখতাসির বয়ানে তাওহিদ। ৩. মানা” আউয [আউযুবিল্লাহর অর্থ] 8. বিসমিল্লাহ ও সুরা ফাতিহার তাফসির৷ ৫. সুরা আশ-শামসের তাফসির ৬. সুরা আল-ইখলাসের তাফসির ৭. সুরা আল-ফালাক্কের তাফসির। ৮. সুরা আন-নাসের তাফসির৷ ৯. শরহে রুবাইয়াত বা সিলসিলাতুল আহরার [১০০৭ হি. রচিত] খাজা বাক্কি বিল্লাহ রাহিমাহুল্লাহর মূল্যবান বাণী ১. তিনি বলেন, যদি কোনো তরিকতের সালিক গোনাহের মধ্যে লিপ্ত থাকে কিংবা দুনিয়ার প্রতি আকর্ষণ বোধ করে তাহলে এর এক বা একাধিক কারণ হলো: ১. সে নিজেকে যা-ই প্রাপ্ত হচ্ছে তার দ্বারা তৃত্তিবোধ করে না৷ ২. সে জনতার সঙ্গে বেশি মেলামেশা করে৷ ৩. সে আল্লাহর জিকির থেকে গাফিল আছে৷ ৪. সে আল্লাহর নিকট থেকে এমন কিছু পাওয়ার আকাজ্কা করছে যা গাইরুল্লাহর অন্তভূক্ত। ৫. সে তার নফসের বিরুদ্ধে মুজাহাদায় লিপ্ত নয়৷ ৬. সে শরীয়তের চিরন্তন আইন-কানুন পুরোপুরি গ্রহণ করে নি। ৩২১
— পৃষ্ঠা ৩২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।