Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ তাঁর দ্বিতীয় পুত্র একই বছর [১০১০ হি.] কিছুদিন পর জন্মগ্রহণ করেন৷ দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্ম নেওয়া এই পুত্রের নাম ছিলো খাজা আবদুল্লাহ৷ তিনি “খাজা খুর্দ' [ছোট খাজা] নামে সুপরিচিত ছিলেন৷ তিনি পরিণত বয়সে হযরত আহমদ সিরহিন্দী মুজাদ্দিদে আলফে সা রাহিমাহ্ল্লাহর সুহবতে যান এবং তরিকতের খিলাফত লাভে ধন্য হন৷ তিনি ১০৭৪ হিজ সনে ইন্তিকাল করেন৷ 2 হু হযরত খাজা সাহেবের খুলাফাবৃন্দের মধ্যে সর্বপ্রধান ছিলেন নকশবন্দিয়া-মুজাদ্দিদীয়া তরিকার প্রতিষ্ঠাতা ইমামে রব্বানি শায়খ আহমদ সিরহিন্দী ফারুক্কী রাহমাতুল্লাহি আলাইহি। তাঁরই মাধ্যমে পরবর্তীতে উপমহাদেশসহ সমগ্র বিশ্বব্যাপী নকশবন্দিয়া তরিকার প্রসার ঘটে। নিম্ষে হযরত খাজা বাঞ্ধি বিল্লাহ রাহিমাহুল্লাহর কয়েকজন প্রসিদ্ধ খলিফার নাম উল্লেখিত হলো। ১. ইমামে রববানি মুজাদ্দীদে আলফে সানি শায়খ আহমদ সিরহিন্দী ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি মূ. ১০৩৪ হি.] ২. শায়খ তাজউদ্দিন উসমানী সাম্বালী রাহমাতুল্লাহি আলাইহি [মৃ. ১০৫১ হি.]| ৩. খাজা হুসামুদ্দিন আহমদ রাহমাতুল্লাহি আলাইহি [মূ. ১০৪৩] ৪. শায়খ ইলাহ দাদ দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি [মূ ১০৫১]। ৫. শায়খ উসমান জালান্দারী রাহমাতুল্লাহি আলাইহি। ৬. শায়খা বিবি দৌলত রাহমাতুল্লাহি আলাইহা [তাঁর এক মুরিদের স্ত্রী এই শায়খাকে নকশবন্দি মহিলাদেরকে জিকির-আজকারের সবক দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিলা] কৰি শায়খ বাকি বিল্লাহ রাহিমাহুল্লাহ হযরত শায়খ খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি একজন বিশিষ্ট সুফি কবিও ছিলেন৷ তিনি বেশ কয়েকটি ছোট-বড়ো কবিতা রচনা করেন৷ তাঁর অধিকাংশ কবিতা মসনবী শরীফের মতো। তিনি তাঁর কলম-নাম [তাখাল্লুস] হিসেবে “বিরং" [স্বচ্ছ] ব্যবহার করতেন। ৩২০

— পৃষ্ঠা ৩২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।