আউলিয়ায়ে নকশবন্দ "আপনি তাড়াতাড়ি মুখস্ত করার উদ্বোশে আপনার ওষ্টদ্বয় নড়াবেন না; পবিত্র কুরআন আপনার অন্তরে সংরক্ষণ আমারই দায়িত্ব; অতঃপর আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন; এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব" (কিয়ামাহ : ১৬-১৯) দাওয়াত ও তাবলীগ স্বভাবতই যাদের সঙ্গে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যক্তিগত সম্পর্ক ছিলো তাদেরকেই প্রথমে ইসলামের দাওয়াত দিলেন৷ তবে সর্বপ্রথম যিনি এই দাওয়াত অকপটে গ্রহণ করেছিলেন তিনি হলেন হযরতের একান্ত বন্ধুজন ও প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিআল্লাহু আনহা। এরপর আলী ইবনে আবি তালিব রাদ্বিআল্লাহু আনহু, আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহু, যায়িদ বিন হারিসা রাদিআল্লাহু আনহু, বিলাল রাদিআল্লাহু আনু প্রমুখ প্রসিদ্ধ সাহাবী ইসলাম গ্রহণ করেন৷ প্রায় দীর্ঘ তিন বছর যাবৎ গোপনে দাওয়াতের কাজ অব্যাহত ছিলো শুধু নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, তাঁর নবদীক্ষিত সাহাবীরাও দাওয়াত এবং তাবলীগের কাজে জড়িত ছিলেন৷ এ ক্ষেত্রে সর্বাপেক্ষা বেশী চেষ্টা ও সফলতা লাভ করেন হযরত আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহু। তাঁরই দাওয়াতের ফলে হযরত উসমান ইবনে আফফান রাদিআল্লাহু আনহু, যুবায়ির ইবনে আওয়াম রাদ্বিআল্লাহু আনহু, আব্দুর রাহমান ইবনে আওফ রাদ্বিআল্লাহু আনহু, সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিআল্লাহু আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদ্ধিআল্লাহু আনহু প্রমুখ প্রসিদ্ধ সাহাবী ইসলামে দীক্ষিত হন৷ এই গোপনে দাওয়াতী কাজ অনিরিষ্ট কালের জন্য স্থায়ী হয় নি৷ আল্লাহ তা'আলা প্রকাশ্যে ইসলাম প্রচারের নির্দেশ দিলেন তাঁর হাবীবকে। ইরশাদ হলো: 398১1 $/-3০ 5১১ এবং 95801 32 5 02 এজ 2 "তোমার নিকটাত্ীয়দেরকে সতর্ক করে দাও। আর যারা তোমার অনুসরণ করে সেই সমস্ত মু'মিনের প্রতি বিনয়ী হও।" [২৬: ২১৪-২১৫] ৩২
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।